July 3, 2026, 2:43 am
সর্বশেষ সংবাদ:
কাবা শরীফ তাওয়াফের ইতিহাস অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে স্পেন জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ পাকিস্তানপন্থীদের মন্ত্রী-এমপি করেছে বিএনপি, ক্ষমা চাইব কেন: গোলাম পরওয়ার রাখাইনে সংঘাত, টেকনাফ সীমান্তে বিজিবির কড়াকড়ি কেপ ভার্দে ম্যাচে কীর্তির সামনে স্কালোনি উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও ডেল্টা অর্থনীতির জন্য ব্লু কার্বন ফাইন্যান্স জরুরি: পরিবেশমন্ত্রী ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক ঢাবি শিক্ষকদের শাস্তি দাবিতে সাদা দলের আলটিমেটাম ফুয়াদকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান ছাত্রদলের মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ

ফরিদগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের কমিটি বিলুপ্ত

Reporter Name
  • Update Time : Thursday, January 29, 2026
  • 117 Time View
114
চাঁদপুরের ফরিদগঞ্জে উপজেলা ও পৌর যুবদলের কমিটি বিলুপ্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্তির কথা জানানো হয়।

বুধবার (২৮ জানুয়ারি) রাতে জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নির্দেশে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।

সাংগঠনিক ও নির্বাচনী কার্যক্রমে নিষ্ক্রিয়তার অভিযোগে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা যুবদল ও ফরিদগঞ্জ পৌর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বিলুপ্ত কমিটির পরিবর্তে শিগগিরই নতুন কমিটি গঠনের বিষয়ে কেন্দ্রীয় পর্যায় থেকে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। 

জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ বলেন, জাতীয় সংসদ নির্বাচনে ফরিদগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে অবস্থান না নেওয়ায় কেন্দ্রীয় নেতারা এই সিদ্ধান্ত নিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com