বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শুক্রবার দায়িত্বভার গ্রহণ করা নতুন এই রাষ্ট্রপতিকে পাঠানো বার্তায় ইরানের প্রেসিডেন্ট আশা প্রকাশ করেছেন যে, মির্জা ফখরুলের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশে শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়নের এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।বার্তায় মাসুদ পেজেশকিয়ান বাংলাদেশের সঙ্গে বিদ্যমান ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেছেন। একইসঙ্গে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত করতে ইরান সরকার যে প্রতিশ্রুতিবদ্ধ, তা পুনর্ব্যক্ত করেছেন তিনি। এছাড়া বাংলাদেশের নতুন রাষ্ট্রপতির কর্মময় জীবনের সাফল্য এবং জনগণের সার্বিক সমৃদ্ধি কামনা করেছেন ইরানি প্রেসিডেন্ট।
24
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শুক্রবার দায়িত্বভার গ্রহণ করা নতুন এই রাষ্ট্রপতিকে পাঠানো বার্তায় ইরানের প্রেসিডেন্ট আশা প্রকাশ করেছেন যে, মির্জা ফখরুলের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশে শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়নের এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।
বার্তায় মাসুদ পেজেশকিয়ান বাংলাদেশের সঙ্গে বিদ্যমান ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেছেন। একইসঙ্গে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত করতে ইরান সরকার যে প্রতিশ্রুতিবদ্ধ, তা পুনর্ব্যক্ত করেছেন তিনি। এছাড়া বাংলাদেশের নতুন রাষ্ট্রপতির কর্মময় জীবনের সাফল্য এবং জনগণের সার্বিক সমৃদ্ধি কামনা করেছেন ইরানি প্রেসিডেন্ট।