October 7, 2026, 10:13 pm
সর্বশেষ সংবাদ:
কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের নেতৃত্ব দখলের চেষ্টা করছেন বিএনপি নেতা, অভিযোগ বর্তমান সভাপতির তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার যোগসাজশে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের সুপারিশ ইউনেসকো প্রধানের জুলাই জাদুঘর পরিদর্শন আওয়ামী ফ্যাসিবাদ ও ভারত একই সূত্রে গাঁথা: নুরুল ইসলাম সাদ্দাম শিক্ষায় বরাদ্দ বাড়াতে হবে, নিশ্চিত করতে হবে অর্থের সঠিক ব্যয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ঢাকার ডিসিকে জামায়াতের চিঠি, লংমার্চে সহযোগিতা কামনা শেয়ারবাজারে ‘অবাঞ্ছিত’ সালমান বেক্সিমকোর পর্ষদ থেকেও বাদ নির্বাচন হয়েছে, সংস্কার ও বিচার এখনো বাকি: মাহফুজ আলম গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম

মির্জা ফখরুলকে নেপালের প্রেসিডেন্টের অভিনন্দন

Reporter Name
  • Update Time : Saturday, August 22, 2026
  • 52 Time View

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের প্রাক্কালে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল। শুক্রবার রাতে ঢাকায় অবস্থিত নেপাল দূতাবাসের পক্ষ থেকে পাঠানো এক আনুষ্ঠানিক বার্তায় এই তথ্য জানানো হয়। বার্তায় নেপালের প্রেসিডেন্ট নতুন রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও কর্মজীবনে অভাবনীয় সাফল্য কামনা করেছেন।

নেপালের প্রেসিডেন্ট তার বার্তায় বাংলাদেশ ও নেপালের মধ্যকার ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান ভ্রাতৃত্ববোধ ও ঘনিষ্ঠ সম্পর্ককে ভবিষ্যতে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে নেপালের দৃঢ় অঙ্গীকারের কথা তিনি পুনর্ব্যক্ত করেন। আগামী দিনগুলোতে দুই প্রতিবেশীর মধ্যেকার এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও নিবিড় ও বহুমুখী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com