October 27, 2026, 6:02 am
সর্বশেষ সংবাদ:
বিদেশি অর্থছাড় কমল ৪২ শতাংশ শ্রীমঙ্গলে লোকালয়ে অজগর ও বিপন্ন শঙ্খিনী সাপ উদ্ধার নির্মাণের এক সপ্তাহেই পায়ের ঘষায় উঠে যাচ্ছে কার্পেটিং ইরানকে বাদ দিয়ে উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা সম্ভব নয়: ওমান দৌলতপুরে প্রাথমিক শিক্ষার বেহাল দশা অর্ধশতাধিক স্কুল ভবন ঝুঁকিপূর্ণ ব্যালন ডি’অরের আগমুহূর্তে কী সিদ্ধান্ত নিলেন এমবাপ্পে অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ে অঘটন… মক্কা জোটে ইরানের যোগদান নির্ধারণ করবে নতুন আঞ্চলিক নিরাপত্তার সমীকরণ শ্রীলঙ্কার কাছে হেরে পদক লড়াই থেকে ছিটকে গেল বাংলাদেশ গুলশানে কিংফিশার রেস্তোরাঁয় অভিযান: বিলবোর্ডের আড়ালে গোপন গুদাম, বিপুল মদ-বিয়ার জব্দ

মির্জা ফখরুলের নির্বাচনি প্রচারে সম্প্রীতির বার্তা

Reporter Name
  • Update Time : Saturday, January 24, 2026
  • 135 Time View

দেশের রাজনৈতিক পটভূমি পরিবর্তনের পর আসন্ন নির্বাচনে নতুন সমীকরণ ও সম্প্রীতির বার্তা নিয়ে প্রচারে নামলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার বিকালে ঠাকুরগাঁওয়ের শোল্টিহরি বাজারের নির্বাচনি পথসভায় তিনি সাফ জানিয়ে দিলেন, শেখ হাসিনা দেশ ছাড়লেও আওয়ামী লীগের যে সব সাধারণ কর্মী কোনো অন্যায় করেননি, তাদের পাশে দাঁড়াবে বিএনপি।

মির্জা ফখরুল বলেন, হাসিনা তো ভারতে চলে গিয়েছেন। কিন্তু দলের পুরনো কর্মীদের কেন বিপদে ফেলে গেলেন? আমরা স্পষ্ট বলতে চাই- যারা অপরাধী, তাদের শাস্তি হবে। কিন্তু যারা নির্দোষ, তাদের ভয় নেই। আমরা তাদের রক্ষা করব।

৭৮ বছরের এই বর্ষীয়ান নেতা এদিন তার ভাষণে বারবার নিজেকে ‘এলাকার সন্তান’ হিসেবে তুলে ধরেন। বার্ধক্যকে জয় করে তিনি যে এখনো এলাকার উন্নয়নে সচল, সে কথাও মনে করিয়ে দেন ভোটারদের। ধর্মীয় বিভাজনের রাজনীতির কড়া সমালোচনা করে তিনি বলেন, কিছু লোক আজ আমাদের ভাগ করতে চাইছে। কিন্তু হিন্দু-মুসলমান আমরা এ দেশে একে অপরের পরিপূরক। আমরা এই সৌহার্দ্য নষ্ট হতে দেব না। ধানের শীষ জিতলে প্রতিটি ধর্মের মানুষ সমান নিরাপত্তা পাবেন।

এদিন দুপুরেই ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ে পৌঁছান বিএনপি মহাসচিব। এরপর দেবীপুর ইউনিয়নের শোল্টিহরি বাজার থেকে গণসংযোগ শুরু করেন তিনি। ১১ মাইল, বৈরাগীহাট, পয়সাফেলা ও মুন্সিরহাট এলাকায় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে ধানের শীষে ভোট দেওয়ার আর্জি জানান মির্জা ফখরুল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com