August 28, 2026, 2:12 am
সর্বশেষ সংবাদ:
প্রাথমিকের এটিইও পদে ৭ জনকে নিয়োগ বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে, ৬ মাসে স্বজনপ্রিয় হয়ে পড়েছে সরকার: সারজিস সবুজবাগে ফালানী হত্যা: বান্ধবীর স্বামীসহ দুজন ৪ দিনের রিমান্ডে সাত কলেজ শিক্ষার্থীদের ঢাবি থেকে ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ মাদরাসার ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা, কবে থেকে ফরম পূরণ জানাল বোর্ড মক্কা জোটে নতুন সদস্য নেওয়ার পথ খোলা, জানাল পাকিস্তান বিরোধী দলের সাথে সরকার যে আচরণ করছে তা আওয়ামী লীগও করেনি: তাহের গ্রেফতার এড়াতে ছাদ থেকে লাফ দিয়ে আহত আ.লীগ নেতা সাবেক সচিব জাহাংগীর ও ধনঞ্জয়ের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল স্পিকারকে চিঠি: উন্নয়ন কাজে সংরক্ষিত এমপিদের তদারকিতে আপত্তি ৬৭ সংসদ সদস্যের

মুক্তিযুদ্ধকে বিএনপির মতো অন্য কোনো দল ধারণ করে না: শামা ওবায়েদ

Reporter Name
  • Update Time : Thursday, November 20, 2025
  • 196 Time View

একাত্তরের মহান মুক্তিযুদ্ধকে বিএনপির মতো অন্য কোনো দল সেভাবে ধারণ করে না বলে মন্তব্য করেছেন দলটির সাংগঠনিক সম্পাদক ও জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সভাপতি শামা ওবায়েদ।

বুধবার (১৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ধিত সভা-২০২৫ এ সভাপতির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

শামা ওবায়েদ বলেন, বিএনপি যেভাবে মুক্তিযুদ্ধকে ধারণ করে, অন্য কোনো দল সেভাবে করে না। আমরা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম যেভাবে মুক্তিযুদ্ধকে ধারণ করি, দেশের অন্য রাজনৈতিক দল কিন্তু মুক্তিযুদ্ধকে সেভাবে ধারণ করতে পারে না।

তিনি বলেন, দেশে বর্তমানে ভোটারদের ৪০ শতাংশের বয়স ৩০ বছরেরও কম। এই বিশাল সংখ্যক ভোটারের কাছে যাওয়ার একটি মুখ্য মাধ্যম হলো বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম। আমরা যদি এই তরুণ প্রজন্মের পাশে থাকতে পারি, তাহলে তা নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কখনো আপস করেনি। দেশের জাতীয় ইস্যুতে, জাতীয় স্বার্থে আঘাত করে- এমন প্রশ্নে মুক্তিযুদ্ধের প্রজন্ম সবসময় সরব ছিল, আগামীতেও থাকবে। তাই বলব, মানুষের পাশে থেকে তাদের ভাগ্যোন্নয়নে আমাদের কাজ করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com