November 17, 2026, 1:50 pm
সর্বশেষ সংবাদ:
প্রতিদিন ১৭ বার: নামাজে আল্লাহ যেভাবে আপনার কথার জবাব দেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সম্পৃক্ততা নজরদারিতে: তথ্য উপদেষ্টা আরব ভোটারদের ঠেকাতে ষড়যন্ত্র করেছিলেন নেতানিয়াহু, বিরোধীরা বলছে ‘ক্যু–চেষ্টা’ বিনা খরচে চীনে উচ্চশিক্ষার সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদের, আবেদন যেভাবে এক সপ্তাহেই প্রযুক্তি জগতে তিনটি মহাবিপর্যয়, কিসের ইঙ্গিত হোয়াটসঅ্যাপে একবার দেখার পরই অদৃশ্য হয়ে যাবে ছবি ও ভিডিও ব্যাংকের ৯০৩ পদের চাকরির পরীক্ষার সূচি প্রকাশ, পরীক্ষা শুরু সাড়ে ৯টায় ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে, এর দায় সরকারের: নাহিদ ইসলাম অবশেষে সরকারি গেজেটে সঠিক পরিচয় পেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় লক্ষ্মীপুরে দুপুরে ৩১ বিএনপি নেতার পদত্যাগ, রাতে ভিডিও বার্তায় প্রত্যাহার

মোহাম্মদপুর হত্যাকাণ্ডে মামলা করলেন নিহতের স্বামী

Reporter Name
  • Update Time : Tuesday, December 9, 2025
  • 386 Time View

রাজধানীর মোহাম্মদপুরে মা লায়লা আফরোজ এবং তার নবম শ্রেণিতে পড়ুয়া মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ হত্যার ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) রাতে লায়লা আফরোজের স্বামী আ জ ম আজিজুল ইসলাম মোহাম্মদপুর থানায় এ মামলা করেন। বিষয়টি মঙ্গলবার দুপুরে নিশ্চিত করেছেন থানার তদন্ত কর্মকর্তা পরিদর্শক রকিবুজ্জামান তালুকদার।

তিনি জানান, গৃহকর্মী মোছা. আয়েশা (২০)–কে একমাত্র আসামি করে মামলা করা হয়েছে। চার দিন আগে ওই ফ্ল্যাটে খণ্ডকালীন কাজ শুরু করেছিলেন আয়েশা।

মামলায় উল্লেখ করা হয়, সোমবার সকাল ৭টার দিকে কর্মস্থল উত্তরা যাওয়ার পর স্ত্রী লায়লা আফরোজের সঙ্গে বারবার ফোনে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাননি আজিজুল ইসলাম। পরে বেলা ১১টার দিকে বাসায় ফিরে তিনি দেখেন—লায়লা আফরোজ গলা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত নিয়ে মৃত অবস্থায় পড়ে আছেন। আর নাফিসাকে বাসার গেটের কাছে গলার নিচে ডান পাশে কাটা দাগসহ পাওয়া যায়।

পরিচ্ছন্নতাকর্মী আশিকের সহায়তায় নাফিসাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এজাহারে আরও বলা হয়, ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজে দেখা যায়—সোমবার সকাল ৭টা ৫১ মিনিটে আয়েশা বাসায় ঢোকে এবং ৯টা ৩৫ মিনিটে নাফিসার স্কুলড্রেস পরে বাসা থেকে বের হয়ে যায়। এ সময় সে মোবাইল ফোন, ল্যাপটপ, স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।

বাদীর দাবি, অজ্ঞাত কারণে আয়েশা ধারালো অস্ত্র দিয়ে তার স্ত্রী ও মেয়েকে হত্যার পর পালিয়ে যায়। আত্মীয়দের সঙ্গে আলোচনার কারণে মামলা করতে দেরি হয়েছে বলেও উল্লেখ করা হয়।

পুলিশ জানায়, তারা ইতোমধ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং পলাতক আসামিকে ধরতে অভিযান চালানো হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com