July 2, 2026, 5:49 am

যমুনার সামনে ওসমান হাদির স্ত্রীর প্রশ্ন— দুধের বাচ্চাকেও কি রাজপথে নামতে হবে?

Reporter Name
  • Update Time : Friday, February 6, 2026
  • 116 Time View
138

জাতিসংঘের অধীনে শহীদ ওসমান হাদি হত্যার তদন্ত নিশ্চিত করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্যরা। বিকেল পৌনে ৫টার দিকে এই অবস্থান শুরু করে সংগঠনটি। এতে শুরু থেকেই অংশ নিয়েছেন ওসমান হাদির সহধর্মিনী রাবেয়া ইসলাম শম্পা। বলছেন, প্রয়োজনে শিশু সন্তান ফিরনাস বিন ওসমানও যোগ দেবে আন্দোলনে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের যমুনার সামনে অবস্থান নেন। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এক ঘণ্টার আল্টিমেটাম দেয় ইনকিলাব মঞ্চ। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে কোনো সাড়া না পাওয়ায় সাড়ে ৭টার দিকে ইনকিলাব মঞ্চের সদস্যরা সাধারণ জনতাকে আন্দোলনস্থলে আসার আহ্বান জানান। রাত প্রায় ৮টার দিকে সেখানে অবস্থান নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন ওসমান হাদির সহধর্মিনী রাবেয়া।

ওই সময় এক ফেসবুক পোস্টে রাবেয়া ইসলাম শম্পা লিখেছেন, ‘আমার বা আমাদের তো চাওয়া বেশি কিছু না। জাস্ট জাতিসংঘের তত্বাবধানে হাদি হত্যার বিচার। রাষ্ট্র, শহীদের সহধর্মিনী আজকে তার বিচারের সঠিক তদন্তের জন্য রাজপথে। সেই বিকাল থেকে অবস্থান করছে। এখন কি তার দুধের বাচ্চাটাকেও রাজপথে নামতে হবে!’

ইনকিলাব মঞ্চ জানিয়েছে, বাসায় দুধের শিশু রেখে আন্দোলনে যোগ দিয়েছেন শহীদ ওসমান হাদীর স্ত্রী। পর্দার কারণে মুখের সামনে ফেস্টুনের মাধ্যমে আড়াল রেখে তিনি কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com