August 18, 2026, 11:20 am
সর্বশেষ সংবাদ:
দেশের অগ্রযাত্রায় মেধাবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন বাসযোগ্য নগর গড়তে সবার সহযোগিতা প্রয়োজন: ডিএনসিসি প্রশাসক মার্কিন মিত্র ওমানকে বো/মা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প ৯০ শতাংশ ভাড়াটিয়ার তথ্য নেই, জ/ঙ্গি আস্তানাসহ বাড়ছে খু/ন সাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত চিফ প্রসিকিউটরের কাছে নিরাপত্তা চাইলেন রাষ্ট্রপক্ষের সাক্ষী শিশুর হাম, চিকিৎসা করাতে ঘরবাড়ি বিক্রি করে নিঃস্ব চট্টগ্রামে জলাবদ্ধতার স্থায়ী সমাধান দরকার: জামায়াত নেতা তিন শহরে নারীদের বিশেষ বাস চালু হচ্ছে আজ

যশোরে বিএনপির কার্যালয় থেকে ককটেল সদৃশ উদ্ধার

Reporter Name
  • Update Time : Friday, August 14, 2026
  • 13 Time View
17

যশোরের পুরাতন কসবা এলাকার ঢাকা রোডে অবস্থিত নগর বিএনপির ৪ নম্বর ওয়ার্ড কার্যালয় থেকে একটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে কার্যালয় পরিষ্কারের সময় বেঞ্চের নিচে ইটের ফাঁকে কালো টেপে মোড়ানো ওই বস্তুটি দেখতে পান দায়িত্বরত ব্যক্তি। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বিএনপি নেতারা সেখানে জড়ো হন।

খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে। পুলিশের প্রাথমিক ধারণা, এলাকায় অস্থিতিশীল পরিবেশ তৈরির লক্ষ্যে রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা এটি সেখানে রেখে গেছে। সৌভাগ্যবশত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার তদন্ত চলছে এবং উদ্ধার হওয়া বস্তুটির বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।

এদিকে ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলী হোসেন মদন অভিযোগ করেছেন যে, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মীরা এর সঙ্গে জড়িত থাকতে পারে। তিনি পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করে জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনার আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com