July 2, 2026, 3:15 pm

যুক্তরাজ্য থেকে টিউলিপকে দেশে ফেরাতে আবেদন করবে নির্বাচিত সরকার

Reporter Name
  • Update Time : Sunday, February 15, 2026
  • 125 Time View
150

নিউজ ডেস্ক:
দুর্নীতির মামলায় লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিককে দেশে ফিরিয়ে আনার জন্য যুক্তরাজ্যের কাছে প্রত্যর্পণের আবেদন জানাবে বাংলাদেশের নবনির্বাচিত সরকার।

প্রধানমন্ত্রী-মনোনীত তারেক রহমানের ঘনিষ্ঠ এক শীর্ষ সহযোগীর বরাত দিয়ে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট ইউকে এমন সংবাদ প্রকাশ করেছে।

হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেটের এমপি ও সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে ঢাকার একটি জমি অধিগ্রহণ চুক্তি সংক্রান্ত দুর্নীতির মামলা রয়েছে। মামলার শুনানিতে অনুপস্থিতিত থাকলেও টিউলিপকে এ মামলার বিচারে চার বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে যুক্তরাজ্য সরকার জানিয়েছে, তারা এই রায়কে স্বীকৃতি দেয় না।

এই মামলায় টিউলিপ সিদ্দিকের সঙ্গে তার খালা, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পরিবারের আরও কয়েকজন সদস্যকেও দোষী সাব্যস্ত করা হয়েছে। শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় পৃথকভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ২০২৪ সালে সরকার পতনের পর তিনি ভারতে পালিয়ে যান।

তারেক রহমানের সম্ভাব্য পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আলোচিত হুমায়ুন কবির বলেছেন, নতুন বিএনপি সরকার দুর্নীতির মামলায় বিচার প্রক্রিয়া চালিয়ে যাবে।

তারা এখন দণ্ডপ্রাপ্ত অপরাধী। বিচারিক প্রক্রিয়া স্বচ্ছভাবে এগোচ্ছে, দ্য ইন্ডিপেনডেন্টকে বলেন হুমায়ুন কবির।

তবে যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের কোনো প্রত্যর্পণ চুক্তি নেই ফলে টিউলিপ সিদ্দিককে দেশে ফেরত পাঠানো অত্যন্ত কঠিন বলে মনে করা হচ্ছে। চুক্তি ছাড়াও তাত্ত্বিকভাবে প্রত্যর্পণ সম্ভব হলেও, লেবার পার্টি এই বিচার প্রক্রিয়ার কঠোর সমালোচনা করেছে।

লেবার পার্টি এক বিবৃতিতে জানিয়েছে, টিউলিপ সিদ্দিক ন্যায্য আইনি প্রক্রিয়ার সুযোগ পাননি এবং অভিযোগের বিস্তারিত কখনও তাকে জানানো হয়নি। এমন পরিস্থিতিতে আমরা এই রায়কে স্বীকৃতি দিতে পারি না।

হুমায়ুন কবির বলেন, নতুন সরকার মামলাগুলো প্রত্যাহার করবে না। আমরা হস্তক্ষেপ করব না। বিচারিক প্রক্রিয়াই তাদের ভাগ্য নির্ধারণ করবে।

এছাড়া, যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি কর্তৃক সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সঙ্গে সংশ্লিষ্ট ১৭০ মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ করার পদক্ষেপকে স্বাগত জানান হুমায়ুন কবির, তবে বলেন ,আরও অনেক কিছু করা প্রয়োজন।

টিউলিপ সিদ্দিক এর আগে এই বিচারকে ত্রুটিপূর্ণ ও প্রহসনমূলক বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, এই কথিত রায় যেমন পূর্বনির্ধারিত, তেমনি অযৌক্তিক। আমি বাংলাদেশের নোংরা রাজনীতিতে বিভ্রান্ত হব না; আমার মনোযোগ সবসময় আমার নির্বাচনী এলাকার জনগণের প্রতি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com