October 25, 2026, 1:06 am
সর্বশেষ সংবাদ:
মেসিকে পুরস্কৃত করল স্প্যানিশ রাজপরিবার মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও এগিয়ে যাচ্ছে আন্তর্জাতিক আদালত: প্রসিকিউটর ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে এসব বন্ধে প্রয়োজনীয় সব করা হবে: ধর্মমন্ত্রী অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব হবে ২০২৮ সালের শুরুতে সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ ব্যাংকের শেয়ার, তবু বিনিয়োগে আগ্রহ কম জুলাইয়ের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়িত হয়নি: দিলারা চৌধুরী বহুপাক্ষিকতা ও জাতিসংঘ সংস্কারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন হুমায়ুন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর কক্সবাজারে অপ্রাপ্তবয়স্কদের হোটেল ভাড়া দিলেই ব্যবস্থা, বললেন নারী সংসদ সদস্য পর্যটনশিল্পের উন্নয়নে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চান ব্যবসায়ীরা

যুদ্ধের কারণেই জ্বালানি সংকট, সরকার দায়ী নয়: রিজভী

Reporter Name
  • Update Time : Sunday, August 23, 2026
  • 40 Time View

দেশের বিদ্যমান জ্বালানি সংকটের পেছনে বর্তমান সরকারের কোনো দায় নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি স্পষ্ট করেছেন যে, চলমান এই পরিস্থিতি মূলত বিশ্বব্যাপী যুদ্ধের প্রভাবে তৈরি হয়েছে। রোববার সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে গণমাধ্যমের সামনে তিনি এসব কথা বলেন।

গ্যাসের সরবরাহ ব্যবস্থা নিয়ে রিজভী জানান, মহেশখালীর এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল, যা এরই মধ্যে মেরামত করা হয়েছে। বর্তমানে এলএনজি ভর্তি কার্গো এসে পৌঁছানোয় গ্যাস সরবরাহ ও চাপের উন্নতি ঘটতে শুরু করেছে এবং পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে।

দলীয় সাংগঠনিক কার্যক্রমের বিষয়ে তিনি বলেন, বিএনপির মেয়াদোত্তীর্ণ সব অঙ্গ-সংগঠনের কমিটি ভেঙে পুনর্গঠন প্রক্রিয়া অব্যাহত থাকবে। নতুন এবং যোগ্য নেতৃত্বকে সংগঠনের সামনে নিয়ে আসাই এখন বিএনপির মূল লক্ষ্য। এ সময় তার সঙ্গে দলের জ্যেষ্ঠ নেতা এবং বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com