April 11, 2026, 1:49 am
সর্বশেষ সংবাদ:
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের বাসার বাবুর্চিও কোটিপতি পাওনাদারের কিল-ঘুষিতে প্রাণ গেল ব্যবসায়ীর চট্টগ্রামে মিলল ১৫ কোটি টাকার ইয়াবা প্রশ্নফাঁসের চেষ্টা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর সংরক্ষিত নারী আসনে প্রথমদিনেই বিএনপির মনোনয়ন ফরম বিক্রি ৫ শতাধিক ধামরাইয়ে এনসিপির পদ বঞ্চিত নেতা-কর্মীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ জয়া এত রসগোল্লা খায়, তবু মোটা হয় না: প্রসেনজিৎ জুলাই স্মৃতি জাদুঘর সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে সরকার: নাহিদ ইরানের সঙ্গে আলোচনা ইতিবাচক হবে: যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে জাহাজের টোল নিজস্ব মুদ্রায় নেওয়ার প্রস্তাব ইরানের

যুদ্ধ অথবা যুদ্ধবিরতি যেকোনো একটি বেছে নিতে হবে যুক্তরাষ্ট্রকে: ইরান

Reporter Name
  • Update Time : Friday, April 10, 2026
  • 5 Time View
3

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ বলেছেন, লেবাননে চলমান ইসরায়েলি হামলা ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির শর্তের গুরুতর লঙ্ঘন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রকে যুদ্ধ অথবা যুদ্ধবিরতি—যে কোনো একটি বেছে নিতে হবে।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) বিবিসির সঙ্গে আলাপকালে উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ এ কথা বলেন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে গত বুধবার দেশটিতে ইসরায়েলের ভয়াবহ হামলায় তিন শতাধিক মানুষ নিহত হয়। এর আগে ওইদিন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা আসে। এই যুদ্ধিবরতির মধ্যস্থতাকারী পাকিস্তান বলেছে, লেবাননও যুদ্ধবিরতির আওতায় আছে। ইরানও সেটাই বলছে। বিশ্বনেতারা কার্যকর যুদ্ধিবরতির জন্য লেবাননে হামলা চালানো বন্ধের আহ্বান জানাচ্ছেন। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বলছে, লেবানন যুদ্ধবিরতির আওতায় নেই।

উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ বিবিসি রেডিও ৪-এর টুডে প্রোগ্রামে বলেন, যুক্তরাষ্ট্রকে ‘যুদ্ধ ও যুদ্ধবিরতির মধ্যে’ একটি বেছে নিতে হবে এবং ‘একই সঙ্গে কেক রাখা এবং খাওয়া যাবে না’।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আগামীকাল শনিবার যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে আলোচনা শুরু হচ্ছে। তার আগে লেবাননে ইসরায়েলের হামলা চালিয়ে যাওয়া এই আলোচনা নিয়ে সংশয় তৈরি করছে।

সূত্র: বিবিসি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com