August 22, 2026, 6:12 pm
সর্বশেষ সংবাদ:
ভালো সম্পর্ক চাইলে ভারতকে সীমান্তহত্যা বন্ধ করতে হবে: রাশেদ খান জহির উদ্দিন স্বপনের পদত্যাগ, হলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চাঁদাবাজ-সন্ত্রাসীদের না ধরলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা মন্ত্রিত্ব পেয়েই জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে আন্দালিভ পার্থ রদবদলের পর কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত চার মন্ত্রী-প্রতিমন্ত্রী দেশবাসীর কাছে দোয়া চাইলেন তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে আক্বীদার প্রশ্নে সতর্ক থাকার আহ্বান ছারছীনা পীরের জিয়ার মাজারে নতুন মন্ত্রীদের শ্রদ্ধা যে কারণে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ২ প্রতিমন্ত্রী

রদবদলের পর কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে

Reporter Name
  • Update Time : Saturday, August 22, 2026
  • 5 Time View
9

বিএনপি সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল আনা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন করে পাঁচজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী অন্তর্ভুক্ত হয়েছেন। পাশাপাশি একজন প্রতিমন্ত্রীকে পূর্ণ মন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে এবং কয়েকজন মন্ত্রীর দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। সব মিলিয়ে বর্তমানে মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ৫২ জনে, যার মধ্যে প্রধানমন্ত্রীর বাইরে ২৭ জন পূর্ণ মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন।

তালিকায় দেখা যায়, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের অধীনে রয়েছে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন সালাউদ্দিন আহমদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন ড. খলিলুর রহমান। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় পরিচালনায় মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের পাশাপাশি বেশ কয়েকজন বিশেষজ্ঞ উপদেষ্টা ও বিশেষ সহকারীকে যুক্ত করা হয়েছে।

চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি গঠিত এই মন্ত্রিসভা বিভিন্ন সময়ে রদবদলের মধ্য দিয়ে গেছে। এর আগে একাধিক মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদত্যাগ করায় মন্ত্রিসভায় শূন্যতা তৈরি হয়েছিল। সর্বশেষ শুক্রবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করায় তার মন্ত্রী পদটিও শূন্য হয়। নতুন এই পরিবর্তনের মাধ্যমে সরকারের প্রশাসনিক কর্মকাণ্ডে গতিশীলতা আনার চেষ্টা করা হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com