August 22, 2026, 2:14 pm
সর্বশেষ সংবাদ:
তথ্যমন্ত্রীর দায়িত্ব পেলেন আন্দালিভ রহমান পার্থ রোববার বঙ্গভবনে উঠবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাকসুর ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগে রাবি ছাত্রদলের বিক্ষোভ মির্জা ফখরুল ইসলাম রাষ্ট্রপতি হওয়ায় ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা রাকসু সদস্যদের ব্যঙ্গ করে ছাত্রদলের ‘ভাউচার মেলা’ তথ্য মন্ত্রণালয়ে এখন দুই মন্ত্রী! ১৭ বছরের জঞ্জাল এক রাতে দূর করা সম্ভব নয় দিল্লিকে ঢাকার কঠিন শর্ত: নেপথ্যে ‘অবিশ্বাস’, নাকি সম্পর্কের ‘রিসেট’ চায় ঢাকা? নবনির্বাচিত রাষ্ট্রপতিকে পাবিপ্রবি উপাচার্যের অভিনন্দন জিয়া ও খালেদার সমাধিতে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর শ্রদ্ধা

রাকসু সদস্যদের ব্যঙ্গ করে ছাত্রদলের ‘ভাউচার মেলা’

Reporter Name
  • Update Time : Saturday, August 22, 2026
  • 4 Time View
7

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) তহবিলের অর্থ ব্যয়ের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে ব্যতিক্রমী প্রতিবাদ জানিয়েছে শাখা ছাত্রদল। শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে ‘ভাউচার মেলা’ নামে একটি প্রতীকী কর্মসূচির আয়োজন করে সংগঠনটি। আয়োজকদের অভিযোগ, রাকসুর তহবিল থেকে বিপুল পরিমাণ অর্থ উত্তোলন করা হলেও তার বিপরীতে সঠিক বিল-ভাউচার জমা দেওয়া হয়নি।

প্রতীকী এই মেলায় আটটি ভিন্ন স্টলে ককশিট ও কাগজ দিয়ে তৈরি ভাউচার প্রদর্শন করা হয়। এসব ভাউচারে হাস্যরসাত্মক ও ব্যঙ্গাত্মক নানা খাতের উল্লেখ রয়েছে, যার মধ্যে নাস্তার বিল, বিভিন্ন উপকরণ ক্রয়, অতিথি আপ্যায়ন এবং অন্যান্য বিবিধ খরচের কাল্পনিক হিসাব দেখানো হয়েছে। ছাত্রদলের দাবি, রাকসুর তহবিল থেকে উত্তোলন করা অর্থের প্রায় ৬১ লাখ টাকার কোনো বৈধ হিসাব পাওয়া যায়নি।

ছাত্রদল নেতৃবৃন্দের ভাষ্যমতে, গণমাধ্যমে রাকসুর প্রতিনিধিদের বিরুদ্ধে দুর্নীতির সংবাদ প্রকাশের পর থেকেই শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। রাকসুর সংশ্লিষ্ট ব্যক্তিদের আর্থিক অনিয়ম ও ভুয়া ভাউচার তৈরির প্রবণতাকে ব্যঙ্গ করতেই সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রসঙ্গত, এই কর্মসূচি পালনের আগেই রাকসুর অর্থ আত্মসাতের অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেছে শাখা ছাত্রদল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com