October 23, 2026, 7:10 pm
সর্বশেষ সংবাদ:
রাঙামাটিতে বর্ণিল আয়োজনে শুরু প্রবারণা পূর্ণিমা দুই ঘণ্টা কমল শপিংমল-দোকানপাট খোলা রাখার সময় এসএসসির নির্বাচনী পরীক্ষা শুরু ২৮ অক্টোবর চট্টগ্রামে ১০ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে ‘অংকুর বৃত্তি পরীক্ষা’ নিষেধাজ্ঞার মধ্যেও ধরা হচ্ছে ইলিশ, সরকারি সহায়তা পাননি কোনো জেলে সরকারকে সময় না দিয়ে বিরোধিতা করছে বিরোধী দল: মনির সরকারের আচরণে মনে হচ্ছে ‘ছেড়ে দে মা, কেঁদে বাঁচি’: জামায়াত নেতা আযাদ এমপির ভাতিজা পরিচয়ে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা আদায়ের চেষ্টা জনগণের ভোট ছিনিয়ে নেওয়া হয়েছে: শফিকুর রহমান শিবির একটি গুপ্ত সংগঠন, হুংকার দিয়ে লাভ নেই: পানিসম্পদমন্ত্রী

রাঙামাটিতে বর্ণিল আয়োজনে শুরু প্রবারণা পূর্ণিমা

Reporter Name
  • Update Time : Friday, October 23, 2026
  • 2 Time View

ধর্ম ডেস্ক: বর্ণিল ধর্মীয় আনুষ্ঠানিকতা এবং পুণ্যার্থীদের উপচে পড়া ভিড়ের মধ্য দিয়ে পার্বত্য জেলা রাঙামাটিতে শুরু হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। সম্প্রতি রাঙামাটি সদর উপজেলার বালুখালী এলাকার তপোবন অরণ্য কুটিরে জড়ো হন হাজারো বৌদ্ধ নর-নারী। পুণ্যার্থীদের সম্মিলিত প্রার্থনা এবং পবিত্র ‘সাধু, সাধু, সাধু’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো কুটির প্রাঙ্গণ।

উৎসবের প্রথম দিনে কুটিরে নানা পুণ্যকর্ম সম্পাদন করা হয়, যার মধ্যে ছিল সংঘদান, অষ্টপরিষ্কার দান ও বুদ্ধ প্রতিবিম্ব দান। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান। এছাড়া দূর-দূরান্ত থেকে আসা অগণিত পুণ্যার্থীর উপস্থিতিতে সংঘপ্রধান হিসেবে পুণ্যার্থীদের পঞ্চশীল প্রদান এবং বিশেষ ধর্মদেশনা দেন বনভান্তের শিষ্য সংঘের প্রধান ও রাজবন বিহারের আবাসিক প্রধান ভদন্ত প্রজ্ঞালংকার মহাথের।

অনুষ্ঠানের শুরুতে দেশ ও জাতির মঙ্গল কামনায় সমবেতভাবে বিশেষ ভাবনা ও প্রার্থনা করা হয়। দীর্ঘ তিন মাসের প্রথাগত বর্ষাবাস অর্থাৎ উপাসনা ও ধ্যান শেষে বৌদ্ধ ভিক্ষুরা এখন মানবকল্যাণে ধর্ম প্রচারে বের হবেন। আগামী ২৫ অক্টোবর মহাসমারোহে মূল প্রবারণা পূর্ণিমা উদ্‌যাপিত হওয়ার কথা রয়েছে।

এই শুভ তিথির পরদিন থেকেই বৌদ্ধ সম্প্রদায়ের অত্যন্ত পবিত্র মাসব্যাপী ‘কঠিন চীবর দান’ উৎসব শুরু হবে। পাপমোচন, পারস্পরিক মৈত্রী ভাব এবং জগতের সকল প্রাণীর সুখ ও শান্তি কামনায় প্রবারণা পূর্ণিমাকে কেন্দ্র করে পুরো পাহাড়জুড়ে এক অন্যরকম ধর্মীয় আবহ ও উৎসবের আমেজ বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com