August 26, 2026, 7:05 pm
সর্বশেষ সংবাদ:
২০২৭ সালেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু: আজাদ অপরাধী যে গোষ্ঠীরই হোক, ব্যবস্থা নেওয়া হবে: ত্রাণমন্ত্রী তৃতীয় অধিবেশনে কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলে অগ্রাধিকার স্কুল ফিডিং ৬৫ হাজার গ্রামে শুরু হচ্ছে: ববি হাজ্জাজ বিএনপির নির্বাহী কমিটির সদস্য জহুরুলের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক বিদ্যুৎখাতে ৬০ হাজার কোটি টাকা বকেয়ার চাপে সরকার: প্রতিমন্ত্রী গণশিক্ষা প্রতিমন্ত্রীকে নিয়ে দুই বিএনপি নেতার টানাটানি স্বৈরাচারী শাসনব্যবস্থা ফেরার পথ রুখতে হবে: আইনমন্ত্রী হজ কার্যক্রমে অংশ নিতে অনুমতি পেল আরও ৩৮টি এজেন্সি তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিল অগ্রাধিকার পাবে

রাজধানীতে আ.লীগ নেতা মানিক দর্জি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : Wednesday, October 29, 2025
  • 108 Time View

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মানিক দর্জিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উত্তরা বিভাগ।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে রাজধানীর কোতয়ালি থানাধীন ইসলামপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি উত্তরা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. হেলালউদ্দিন ভূইয়া।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এদিন দুপুর ১২টার দিকে ইসলামপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মতলব উত্তর উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মানিক দর্জিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মানিক দর্জি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার রায়পুর ইসলামাবাদ এলাকার মৃত ইসহাক দর্জি ও মরহুমা আনোয়ারা বেগমের ছেলে।

এডিসি হেলালউদ্দিন ভূইয়া আরও বলেন, গ্রেপ্তারের পর মানিক দর্জিকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, মানিক দর্জি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার ঘনিষ্ঠ সহচর ও মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং তিনি উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক পদে দায়িত্বে রয়েছেন।

ঢাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেফতারের পর মতলব উত্তর উপজেলার সাবেক চেয়ারম্যান মো. মানিক দর্জি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com