July 1, 2026, 8:48 am
সর্বশেষ সংবাদ:
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

রাজসিক সংবর্ধনায় বিদায় নিল ‘ডোনাল্ড ট্রাম্প’

Reporter Name
  • Update Time : Tuesday, May 26, 2026
  • 64 Time View
76

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশ্বজুড়ে আলোচিত এলভিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে লাল গালিচা সংবর্ধনায় রাজকীয় বিদায় জানিয়েছে নারায়ণগঞ্জের রাবেয়া এগ্রো ফার্ম কর্তৃপক্ষ।

সোমবার (২৫ মে) সন্ধ্যায় নগরীর পাইকপাড়ায় অবস্থিত খামার থেকে মহিষটির ক্রেতা সেটি নিতে এলে ব্যতিক্রমধর্মী আয়োজনে বিদায় জানানো হয়।

এর আগে, দুপুর থেকেই খামারের কর্মচারীরা মহিষটিকে গোসল করিয়ে সাজিয়ে তোলার প্রস্তুতি নেন। পরে রাজকীয় পোশাকে সজ্জিত ‘ডোনাল্ড ট্রাম্প’কে রঙিন কালার স্মোকের মধ্য দিয়ে লাল গালিচায় হাঁটিয়ে বিদায় জানানো হয়। এসময় উপস্থিত খামার মালিকপক্ষ, কর্মচারী ও উৎসুক জনতা আবেগঘন পরিবেশে মহিষটিকে বিদায় জানান।

খামার সূত্র জানায়, এলভিনো জাতের এই মহিষটির চুল ও চোখ অনেকটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো হওয়ায় আদর করে এর নাম রাখা হয় ‘ডোনাল্ড ট্রাম্প’।

শুরু থেকেই ব্যতিক্রমী গঠনের কারণে এটি মানুষের নজর কাড়ে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে দেশ-বিদেশেও ব্যাপক পরিচিতি পায় মহিষটি।
জানা যায়, প্রায় ৭০০ কেজি ওজনের মহিষটি রাজধানীর জিনজিরা এলাকার বাসিন্দা সামির ৫৫০ টাকা কেজি দরে আগেই কিনে রেখেছিলেন। ভাইরাল হওয়ার পর সেটিকে এক নজর দেখতে প্রতিদিন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভিড় জমে খামারে।

রাবেয়া এগ্রো ফার্মের এক কর্মচারী বলেন, ‘ডোনাল্ড ট্রাম্পকে বিদায় দিতে খুব খারাপ লাগছে। বাংলাদেশে এর আগে কোনো কোরবানির পশু এভাবে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে কিনা জানা নেই। আমরা তাকে কখনো ভুলব না।’

ফার্মের স্বত্বাধিকারী জিয়াউদ্দিন মৃধা বলেন, ‘ত্যাগের মহিমাই কোরবানির মূল শিক্ষা। তাই কষ্ট হলেও ডোনাল্ড ট্রাম্পকে বিদায় দিতে হয়েছে।

তবে এই মহিষটি আমাদের স্মৃতিতে আজীবন থাকবে।’
ক্রেতা সামির বলেন, ‘অনেক আগেই মহিষটি কিনেছিলাম। পরে এটি ভাইরাল হওয়ার খবর পাই। এখন আমাদের এলাকাতেও সবাই অধীর আগ্রহে ডোনাল্ড ট্রাম্পকে দেখার অপেক্ষায় আছে।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com