October 25, 2026, 2:33 pm
সর্বশেষ সংবাদ:
বাংলাদেশে ফের বিদ্যুৎ পাঠানো শুরু করেছে নেপাল একনেক বৈঠক স্থগিত, আটকে গেল ১৫ উন্নয়ন প্রকল্পের অনুমোদন ‘সিংহাসন টিকিয়ে রাখতে যতটুকু দরকার, বিএনপির কাছে গণঅভ্যুত্থানের ততটুকু হালাল’ ইতিহাসে এবারই প্রথম নিরাপদে দুর্গাপূজা সম্পন্ন, সরকারকে ধন্যবাদ: পূজা উদ্‌যাপন ফ্রন্ট ‘যারা রক্ত দিয়েছেন তাদের বাদ দিয়ে ক্ষমতার জোরে সংবিধান সংশোধন টেকসই হবে না’ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ছায়ায় বুলগেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন আজ বিরোধী দলকে গালাগালি করা ছাড়া বিএনপির আর কোনো যোগ্যতা নেই পদোন্নতির দাবিতে মাউশিতে প্রভাষকদের অবস্থান কর্মসূচি ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে রাষ্ট্রপতি হজের ইতিহাস তুলে ধরতে বিশেষ জাদুঘর নির্মাণের পরিকল্পনা

রাষ্ট্রপতি পদে অলি আহমদের পক্ষে ইসিতে দুটি মনোনয়নপত্র জমা

Reporter Name
  • Update Time : Thursday, August 13, 2026
  • 77 Time View

রাষ্ট্রপতি নির্বাচনের দৌড়ে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদের পক্ষে মনোনয়ন জমা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টা ৪৯ মিনিটে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচনী কর্তা এএমএম নাসির উদ্দিনের কাছে প্রথম মনোনয়ন জমা দেন জোটের প্রতিনিধিরা। এই মনোনয়নে প্রস্তাবক ছিলেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান এবং সমর্থন দিয়েছেন নারায়ণগঞ্জের সাংসদ আব্দুল্লাহ আল আমিন।

একই দিনে বিকেল পৌনে ৪টার দিকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খানের নেতৃত্বে আরেকটি প্রতিনিধি দল অলি আহমদের পক্ষে দ্বিতীয়বারের মতো মনোনয়নপত্র জমা দেন। এ দফায় প্রস্তাবক ছিলেন কর্নেল (অব.) এমএ বাতেন এবং সমর্থক ডা. মাহমুদা মিতু। নির্বাচন কমিশনের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার পর রফিকুল ইসলাম খান সাংবাদিকদের জানান, এটি কেবল প্রশাসনিক প্রক্রিয়া, প্রার্থী হিসেবে অলি আহমদই অপরিবর্তিত রয়েছেন। এছাড়া প্রার্থিতা বাতিল হওয়ার কোনো আশঙ্কা নেই বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com