August 30, 2026, 2:32 am
সর্বশেষ সংবাদ:
বাল্যবিয়ে বন্ধ, ইউএনওর গাড়িতে হামলা করে বরকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা গুমের প্রতিটি ঘটনার বিচার ও জবাবদিহি নিশ্চিত করতে হবে: নাহিদ ইসলাম রংপুরে ৪ খুন: ডিবি হেফাজতে সিদ্ধার্থের বাবা-ভাই স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী ও প্রভাবমুক্ত ভোটের আশ্বাস স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে অপরাধ দমনে স্থানীয় বাসিন্দাদের পাশে চায় র‌্যাব যমুনায় সরকারি ওষুধ ফেলার চেষ্টা, স্বাস্থ্য কর্মকর্তা ওএসডি আ.লীগকে যে দোষে বিদায় করেছি, বিএনপিও প্রায় সেই পথেই যাচ্ছে: গোলাম পরওয়ার ‘স্বাধীন তদন্ত ক্ষমতা না থাকলে গুম ও মানবাধিকার কমিশনের কোনো দরকার নেই’ নিজের গুম হওয়ার যে অভিজ্ঞতা বর্ণনা করলেন সালাহউদ্দিন আহমদ অবৈধ অভিবাসী ঠেকাতে মালয়েশিয়ায় ৬ দফা দাবি

রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে: নাহিদ ইসলাম

Reporter Name
  • Update Time : Sunday, August 30, 2026
  • 18 Time View

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে এক বার্তায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম জোর দিয়ে বলেছেন, বাংলাদেশে রাষ্ট্রীয় মদদে গুমের যে ভয়াবহ সংস্কৃতি গড়ে উঠেছিল, তা যেন আর কখনোই ফিরে না আসে। তিনি গত দেড় দশকের আওয়ামী লীগ শাসনামলকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে বলেন, সে সময় গুমকে বিরোধীদের দমন করার অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল। বিশেষ করে ‘আয়নাঘর’-এর মতো গোপন বন্দিশালায় চালানো অমানবিক নির্যাতনের ঘটনা বিশ্ববিবেককে নাড়া দিয়েছে।

নাহিদ ইসলাম বর্তমান সরকারের সংসদীয় কর্মকাণ্ড নিয়েও সংশয় প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেন, নতুন করে উত্থাপিত গুম প্রতিরোধ ও মানবাধিকার কমিশন সংক্রান্ত বিলগুলোতে দায়মুক্তির সুযোগ রয়ে গেছে, যা প্রকৃত বিচার পাওয়ার পথে অন্তরায়। তিনি মোংলায় গুম হওয়া মিরাজ শেখসহ বিগত সময়ে নিখোঁজ হওয়া সব ব্যক্তির নিরপেক্ষ তদন্ত দাবি করেন। একই সঙ্গে প্রতিটি ঘটনার সুষ্ঠু বিচার এবং জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে একটি সত্যিকারের গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র গঠনের আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com