October 25, 2026, 12:19 am
সর্বশেষ সংবাদ:
অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব হবে ২০২৮ সালের শুরুতে সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ ব্যাংকের শেয়ার, তবু বিনিয়োগে আগ্রহ কম জুলাইয়ের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়িত হয়নি: দিলারা চৌধুরী বহুপাক্ষিকতা ও জাতিসংঘ সংস্কারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন হুমায়ুন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর কক্সবাজারে অপ্রাপ্তবয়স্কদের হোটেল ভাড়া দিলেই ব্যবস্থা, বললেন নারী সংসদ সদস্য পর্যটনশিল্পের উন্নয়নে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চান ব্যবসায়ীরা তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে নতুন ‘আইডিয়া’ সংবিধান সংশোধন কমিটিতে নারীর বিরুদ্ধে অপরাধে অভিযুক্ত জনপ্রতিনিধির সংখ্যায় শীর্ষে পশ্চিমবঙ্গ সাফিয়া সাথীর সফল ফ্যাশন ডিজাইনার ও উদ্যোক্তা হয়ে ওঠার গল্প | লিগ্যাসি উইথ এমআরএইচ | পর্ব–১১

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি: নাহিদ ইসলাম

Reporter Name
  • Update Time : Monday, August 24, 2026
  • 76 Time View

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বর্তমান সরকারের ১৮০ দিনের কর্মকাণ্ড নিয়ে তীব্র সমালোচনা করেছেন। সোমবার রাজধানীর বাংলামোটরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, বিএনপি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে তাদের দলীয় কার্যালয়ে রূপান্তর করেছে। নাহিদ ইসলামের দাবি, গত ছয় মাসে ১৯টি বিশ্ববিদ্যালয়ে দলীয় উপাচার্য নিয়োগসহ বিভিন্ন সিটি করপোরেশন ও জেলা পরিষদে পরাজিত প্রার্থীদের প্রশাসক হিসেবে বসিয়ে পুনর্বাসন করা হচ্ছে।

জ্বালানি ও বিদ্যুৎ খাতের অব্যবস্থাপনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পরই জ্বালানি তেলের দাম রেকর্ড পরিমাণ বাড়িয়ে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি করেছে। বর্তমানে গ্যাসের ব্যাপক ঘাটতির কারণে শিল্প উৎপাদন ব্যাহত হচ্ছে এবং রাজধানীর অনেক এলাকায় চুলা জ্বলছে না। এছাড়া, বিদ্যুতের দাম না বাড়ানোর প্রতিশ্রুতি দিলেও সরকার দুই মাসের মধ্যেই তা বাড়িয়ে জনগণের ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে বলে তিনি অভিযোগ করেন।

সার ও স্বাস্থ্য খাতের নাজুক পরিস্থিতির কথা তুলে ধরে তিনি বলেন, কৃষকরা ন্যায্যমূল্যে সার পাচ্ছেন না এবং দেশের শিক্ষাঙ্গনগুলোতে বিরোধী মতাদর্শের ওপর হামলা নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। গত ছয় মাসে সারাদেশে সংঘটিত ৮৩০টি রাজনৈতিক সহিংসতার মধ্যে সিংহভাগই বিএনপির মাধ্যমে ঘটেছে বলে তিনি দাবি করেন। সরকারের দায়িত্বহীনতা ও জনবিরোধী নীতির কারণে দেশ এক গভীর সংকটের দিকে ধাবিত হচ্ছে বলেও মন্তব্য করেন এনসিপি নেতা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com