August 27, 2026, 10:38 am

রিজভীকে নিয়ে জাতীয় কবির সমাধিতে ঢাবি ছাত্রদলের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : Thursday, August 27, 2026
  • 7 Time View

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। বুধবার সকালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ছাত্রদল নেতারা বলেন, নজরুলের সাহিত্য ও দর্শনে ফুটে ওঠা সাম্য, মানবিকতা ও অসাম্প্রদায়িক চেতনার আদর্শ বর্তমান প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। কবির আদর্শ অনুসরণের মাধ্যমে একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। উল্লেখ্য, ১৯৭৬ সালের ২৯ আগস্ট মৃত্যুবরণ করা জাতীয় কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে তাকে স্মরণ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com