August 29, 2026, 10:29 pm
সর্বশেষ সংবাদ:
মাদক-বালুর বিরোধ নিয়ে যুবদল-শ্রমিকদল সংঘর্ষ, আহত ৬ ব্রাহ্মণবাড়িয়ায় মাদরাসাশিক্ষকদের সঙ্গে সাক্ষাৎ করলেন এনসিপি নেতারা কমিটি নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ চাঁদাবাজির প্রতিবাদ করায় নিজদলের কর্মীর হাতে যুবদল নেতা খুন গুমের জন্য এমন আইন আনতে চাই যাতে প্রতিটি ভুক্তভোগী বিচার পাবে বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: ভূমিমন্ত্রী আমাদের ভাবমূর্তি মেধা ধ্বংস করতে মাদক ঢুকিয়ে দেওয়া হচ্ছে: পানিসম্পদ মন্ত্রী কৃত্রিম সংকট সৃষ্টি করে দেশ অস্থিতিশীলের অপচেষ্টা মোকাবিলা করবে বিএনপি রিসোর্টের ঘটনা ছিল আমাকে হত্যার নীল নকশা: মামুনুল হক তৃণমূলের সঙ্গে সরাসরি যোগাযোগের দৃষ্টান্ত বিএনপিই তৈরি করেছে: আলাল

রিসোর্টের ঘটনা ছিল আমাকে হত্যার নীল নকশা: মামুনুল হক

Reporter Name
  • Update Time : Saturday, August 29, 2026
  • 8 Time View

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক স্মরণসভায় বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির আল্লামা মামুনুল হক দাবি করেছেন, ২০২১ সালে রয়েল রিসোর্টের ঘটনাটি ছিল তাকে হত্যার একটি সুপরিকল্পিত নীল নকশা। তার ভাষ্যমতে, আওয়ামী লীগ সরকার সেই সময় তাকে ফাঁসাতে গিয়ে নিজেরাই বিপাকে পড়েছিল এবং তৌহিদী জনতার প্রতিরোধের মুখে পড়ে পিছু হঠতে বাধ্য হয়েছিল।

অনুষ্ঠানে মামুনুল হক আরও অভিযোগ করেন, তৎকালীন ফ্যাসিবাদী সরকার আলেম-ওলামাদের কণ্ঠরোধ করতে অসংখ্য মিথ্যা মামলা দায়ের করেছিল। রিসোর্টকাণ্ডের জের ধরে দায়ের করা মামলাগুলোতে খেলাফত মজলিসের সোনারগাঁ শাখার সাবেক সভাপতি মাওলানা ইকবাল হোসাইনকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয় এবং কারাগারে অমানবিক নির্যাতনের শিকার হয়ে তিনি মৃত্যুবরণ করেন। বর্তমানে বর্তমান সরকার সেসব মিথ্যা মামলা প্রত্যাহার করায় তিনি সন্তোষ প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com