August 27, 2026, 11:09 pm
সর্বশেষ সংবাদ:

লংমার্চ সফল করে জনগণ ৬ দফা মানতে সরকারকে বাধ্য করবে: শাহজাহান

Reporter Name
  • Update Time : Thursday, August 27, 2026
  • 5 Time View

আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের মাধ্যমে বর্তমান সরকারকে ৬ দফা দাবি পূরণে বাধ্য করা হবে বলে হুশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান। চট্টগ্রামের সাতকানিয়ায় আয়োজিত এক দায়িত্বশীল সভায় তিনি সরকারের কঠোর সমালোচনা করে বলেন, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট মোকাবিলায় সরকার চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তিনি দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে জনদুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সভায় বক্তারা জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নের ওপর জোর দিয়ে জানান, জনগণের দাবি আদায়ে ৫ সেপ্টেম্বরের কর্মসূচিকে সফল করতে তারা মাঠে নেমেছেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে দলের শীর্ষ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি মানা না হলে আন্দোলনের গতি আরও বৃদ্ধি করা হবে এবং লংমার্চের মাধ্যমে সরকারকে গণভোটের রায় মানতে বাধ্য করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com