October 26, 2026, 1:45 pm
সর্বশেষ সংবাদ:
নিলামের ফাঁকে জেনে নিন ডি–থ্রি কী এবং কেন বিগ ব্যাশে দল পেলেন মোস্তাফিজ ডি থ্রি ট্রফির নিলামে সবচেয়ে দামি তানজিদ, দেড় কোটির ঘরে মেহেদী-শান্ত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে? ষষ্ঠ শ্রেণির আইসিটি বই মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ফেরতের নির্দেশ ‘উই রিভোল্ট’—পাঠ্যবইয়ে যেভাবে তুলে ধরা হচ্ছে জিয়াউর রহমানের ঐতিহাসিক ডায়েরির কথা সরকারের সমালোচনা করায় নারীকে পুলিশে দিল বিএনপি নেতা-কর্মীরা বিভাগীয় কমিশনারের নির্দেশেও তথ্য দেয়নি সিলেট জেলা প্রশাসন

লতিফ সিদ্দিকী-সাবের হোসেন-আনিস আলমগীরকে গ্রেফতারের দাবি

Reporter Name
  • Update Time : Tuesday, June 2, 2026
  • 160 Time View

নিউজ ডেস্ক:
তোফায়েল আহমেদের জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া এবং আওয়ামী লীগের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের চেষ্টার অভিযোগে লতিফ সিদ্দিকী, সাবের হোসেন চৌধুরী এবং আনিস আলমগীরকে দ্রুত গ্রেফতার করার দাবি জানিয়েছে ‘মঞ্চ ২৪’।

আজ (মঙ্গলবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এই দাবি জানান সংগঠনের আহ্বায়ক ফাহিম ফারুকী।

ফাহিম ফারুকী বলেন, যদি লতিফ সিদ্দিকী ও আনিস আলমগীরসহ আওয়ামী কুশীলবদের গ্রেফতার করা না হয়, তবে আমরা সরাসরি আন্দোলনের দিকে যাবো। জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে এই ফ্যাসিবাদ বিরোধী জনতা আবারও রাজপথে নেমে আসবে।

মঞ্চ ২৪-এর আহ্বায়ক বলেন, বাংলাদেশের মাটিতে এক হাজার চারশ শহীদের রক্ত লেগে আছে, সেখানে ফ্যাসিবাদী আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মাধ্যমে দ্রুততম সময়ে তার ফাঁসির রায় কার্যকর করতে হবে। বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কোনো সংগঠন বা পৃষ্ঠপোষককে বাংলাদেশে মুক্ত বাতাসে ঘুরতে দেওয়া হবে না।

১/১১-এর কুশীলবদের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, ১/১১-এর ‘কুশীলব’ এবং ‘মিডিয়া মাফিয়া’ হিসেবে চিহ্নিত ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনার দাবি তোলা হয়েছে। বিশেষ করে ডেইলি স্টারের মাহফুজুর রহমান ও প্রথম আলোর মতিউর রহমানকে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

ফাহিম ফারুকী বলেন, আজকে অবাক দৃষ্টিতে দেখতে হয় ইসলামী ব্যাংক জামায়াত নেবে না বিএনপি নেবে এটা নিয়ে কামড়াকামড়ি। ইসলামী ব্যাংকের সামনে জল কামান নিয়ে পুলিশ অতর্কিত হামলা চালায়, কিন্তু প্রকাশ্যে চট্টগ্রামে ছাত্রলীগ মিছিল বের করে, যারা সর্ববৃহৎ জঙ্গি সংগঠন, যারা বাংলাদেশের আইনের মাধ্যমে সংসদের মাধ্যমে নিষিদ্ধ হয়েছে, তাদেরকে মিছিল করতে দেন আর বাংলাদেশের জনগণের উপর জলকামান নিক্ষেপ করেন। এটা কোনো ভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার নিয়েও প্রশ্ন তোলেন মঞ্চ-২৪ এর আহ্বায়ক। তিনি বলেন, সরকার দ্রুত বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি। নির্ধারিত সময়ের মধ্যে বিচার না হলে বিচারব্যবস্থার স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠবে। এ ছাড়া এস আলম গ্রুপকে পুনর্বাসনের যেকোনো চেষ্টা প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়।

তিনি বলেন, মতপ্রকাশের স্বাধীনতা ও নাগরিক সমাবেশের অধিকার নিশ্চিত করতে হবে। কোনো সরকার যদি ভিন্নমত দমনের পথে হাঁটে, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে তারও প্রতিরোধ গড়ে তোলা হবে।

সংবাদ সম্মেলনে মঞ্চ ২৪-এর প্রধান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসিনুর রহমান বীর প্রতীক বলেন, ভারত আমাদের শত্রু হিসেবে আচরণ করছে এবং শেখ হাসিনাকে ফিরিয়ে না দিলে ভারতের সাথে সম্পর্কের উন্নয়ন সম্ভব নয়। সীমান্তে হত্যাকাণ্ডের প্রতিবাদ করার এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় জনগণকে সজাগ থাকতে হবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের ডিএনএ-তে হত্যা ও ধ্বংসের রাজনীতি মিশে আছে, তাই এই দেশে তাদের আর কোনো স্থান নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com