July 1, 2026, 1:45 pm
সর্বশেষ সংবাদ:
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

লাকসামে বাল্যবিবাহ বন্ধে ছুটে গেলেন এমপি নিজেই

Reporter Name
  • Update Time : Saturday, May 2, 2026
  • 79 Time View
93
কুমিল্লার লাকসামে অর্পিতা রাণী দেবনাথ নামের সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীর বাল্যবিবাহের আয়োজন ভণ্ডুল করে দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য (এমপি) মো. আবুল কালাম। শুক্রবার (১ মে) দুপুরে উপজেলার বাকই (দক্ষিণ) ইউনিয়নের দেবীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নার্গিস সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, দেবীপুর গ্রামের বিশ্বজিৎ দেবনাথের মেয়ে অর্পিতা রাণী দেবনাথের বিয়ের প্রস্তুতি চলছিল।

আগামী রবিবার (৩ মে) বিয়ের দিন নির্ধারণ করা হয়েছিল। খবর পেয়ে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের এমপি এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম সরাসরি ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করে দেন। 

এ সময় তিনি কনের পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং বাল্যবিবাহের ক্ষতিকর দিক তুলে ধরেন। তিনি জানান, বাংলাদেশের আইন অনুযায়ী বাল্যবিবাহ সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ।

 

এমপি আবুল কালাম বলেন, ‘আইন অনুযায়ী কোনোভাবেই বাল্যবিবাহ গ্রহণযোগ্য নয়। একটি মেয়ের ভবিষ্যৎ নষ্ট করে এমন সিদ্ধান্ত কখনোই মেনে নেওয়া যায় না।’ তিনি অর্পিতার পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার ঘোষণাও দেন।

তিনি আরো বলেন, তার নির্বাচনী এলাকায় কোনোভাবেই বাল্যবিবাহ সহ্য করা হবে না এবং এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। 

এ সময় ইউএনও নার্গিস সুলতানা, লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহাম্মদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্থানীয়দের মতে, প্রশাসন ও জনপ্রতিনিধির তাৎক্ষণিক হস্তক্ষেপ না হলে কিশোরীটির জীবন ঝুঁকির মুখে পড়ত। তারা এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com