July 1, 2026, 11:59 am
সর্বশেষ সংবাদ:
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

লালমনিরহাটে বিপুল পরিমাণ ডলারসহ যুবক গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : Thursday, May 14, 2026
  • 56 Time View
78

লালমনিরহাট সদর থানা পুলিশ প্রায় দুই কোটি টাকা সমমূল্যের মার্কিন ডলারসহ এক যুবককে গ্রেপ্তার করেছে। ভোরের দিকে তিস্তা সড়ক সেতুর টোল প্লাজা এলাকায় তল্লাশী চালিয়ে বিপুল পরিমাণ এই ডলার উদ্ধার করা হয়েছে বলে আজ (১৪ মে) রাতে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে পুলিশ।  গ্রেপ্তার মো. লিখন মিয়া (২৩) কুড়িগ্রাম পৌরশহরের ঘোষপাড়া এলাকার মো. নুরনবী সরকার বাবুর ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, লালমনিরহাট সদর থানার এসআই শাহাব উদ্দিনের নেতৃত্বে পুলিশ চেকপোস্টে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছিল। এ সময় সন্দেহভাজন একটি ইজিবাইক থামিয়ে যাত্রী লিখন মিয়াকে নামিয়ে দেহ তল্লাশী করা হয়। পরে তার শরীরে ‘অভিনব’ কায়দায় লুকিয়ে রাখা মার্কিন ডলারের নোটগুলো উদ্ধার করা করা হয়। এর মধ্যে ১০০ ডলারের ১ হাজার ৫৮১টি এবং ৫০ ডলারের ২৪টি নোট রয়েছে। জব্দকৃত সর্বমোট ডলারের পরিমাণ ১ লাখ ৫৯ হাজার ৩০০। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় এক কোটি ৯৫ লাখ ৯৮ হাজার টাকা।

সদর থানার ওসি সাদ আহমেদ বলেন, ‘বিশেষ অভিযানের অংশ হিসাবে তল্লাশী চালিয়ে বিপুল পরিমাণ এসব বৈদেশিক মূদ্রা আটক করা হয়। আটকৃতের বিরুদ্ধে ফরেন রেগুলেশন অ্যাক্টে মামলা দায়ের করা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com