October 13, 2026, 10:29 pm
সর্বশেষ সংবাদ:
যাঁদের ভালোবাসি, তাঁদের কেন বারবার পরীক্ষা করি শিশু শিল্পী থেকে নায়িকা, সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন দীঘি ব্যাংক হিসাবে জমা না দিয়েই সফটওয়্যারে দেখাতেন টাকা, ১৬ কোটি টাকা আত্মসাৎ ত্বক উজ্জ্বল করতে ভাইরাল এখন মরক্কোর হাজার বছরের ঐতিহ্যবাহী নিলা পাউডার, কতখানি কার্যকর আর কতটা ঝুঁকিপূর্ণ শরতের মনভোলানো স্নিগ্ধ সৌন্দর্য প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশ থেকে কর্মী নেবে ইতালি আট মাসে চাকরি নিয়ে বিদেশ গেছে সাড়ে ৪ লাখ রেমিট্যান্স যোদ্ধা, আয় ২৬ বিলিয়ন ডলার চুইংগাম চিবানো ভালো না মন্দ যুক্তরাষ্ট্রে অধ্যাপক ইউনূসকে হেনস্তার দায় শেখ হাসিনার: জামায়াতের আমির ৮২ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৩ হাজার যাত্রী

শরতের মনভোলানো স্নিগ্ধ সৌন্দর্য

Reporter Name
  • Update Time : Tuesday, October 13, 2026
  • 16 Time View

ফিচার ডেস্ক: প্রকৃতিতে এখন শরৎকালের মনভোলানো স্নিগ্ধ রূপ বিরাজ করছে। বর্ষার রিমঝিম ধারা শেষে ভাদ্র ও আশ্বিন মাসে চারপাশের পরিবেশ নতুন এক রূপ ধারণ করে। এ সময়ে আকাশজুড়ে খেলা করে সাদা মেঘের দল, আর কখনো বা উঁকি দেয় ঝকঝকে নীল আকাশ। আবহাওয়ার এই রদবদল সাধারণ মানুষের মনেও এনে দেয় এক অদ্ভুত প্রশান্তি ও আনন্দ।

গ্রামীণ জনপদে শরতের আগমন বার্তা নিয়ে আসে দিগন্তজোড়া কাশফুলের সমারোহ। নদীর চরে বা খোলা মাঠে বাতাসে দোদুল্যমান শুভ্র কাশফুলের সৌন্দর্য যে কারো নজর কাড়ে। এই অপরূপ দৃশ্যে মেতে ওঠে গ্রামীণ শিশু-কিশোররা। দুরন্ত শৈশবের আনন্দে মেতে ওঠা শিশুরা কাশফুলের বনে ছুটাছুটি করে এবং দলবেধে এই মনোরম দৃশ্য উপভোগ করে।

ফুল ফোটার পাশাপাশি নদনদী ও বিলের রূপেও আসে পরিবর্তন। বর্ষার ভরা যৌবন পেরিয়ে এ সময়ে জলাশয়গুলোতে পানি কমতে শুরু করে। চারপাশের এই শান্ত ও স্নিগ্ধ পরিবেশ গ্রামীণ জনজীবনকে আরও প্রাণবন্ত করে তোলে। সব মিলিয়ে, শরতের এই রূপ যেন আবহমান বাংলার চিরায়ত সৌন্দর্যকে আরও একবার নতুন করে ফুটিয়ে তোলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com