July 3, 2026, 8:12 am
সর্বশেষ সংবাদ:
কাবা শরীফ তাওয়াফের ইতিহাস অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে স্পেন জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ পাকিস্তানপন্থীদের মন্ত্রী-এমপি করেছে বিএনপি, ক্ষমা চাইব কেন: গোলাম পরওয়ার রাখাইনে সংঘাত, টেকনাফ সীমান্তে বিজিবির কড়াকড়ি কেপ ভার্দে ম্যাচে কীর্তির সামনে স্কালোনি উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও ডেল্টা অর্থনীতির জন্য ব্লু কার্বন ফাইন্যান্স জরুরি: পরিবেশমন্ত্রী ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক ঢাবি শিক্ষকদের শাস্তি দাবিতে সাদা দলের আলটিমেটাম ফুয়াদকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান ছাত্রদলের মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ

শহিদ আসাদের আত্মত্যাগ গণতন্ত্র রক্ষার সংগ্রামের চিরন্তন অনুপ্রেরণা: ফখরুল

Reporter Name
  • Update Time : Tuesday, January 20, 2026
  • 99 Time View
117

গণআন্দোলনের মহানায়ক শহিদ আসাদুজ্জামানের আসাদের আত্মত্যাগ গণতন্ত্র রক্ষার সংগ্রামের চিরন্তন অনুপ্রেরণা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফরুখল ইসলাম আলমগীর। ২০ জানুয়ারি শহিদ আসাদ দিবস উপলক্ষে সোমবার (১৯ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফরুখল ইসলাম বলেন, আসাদ ছিলেন তৎকালীন স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। তার রক্তস্নাত আত্মত্যাগ সেসময় আন্দোলনের দাবানল ছড়িয়ে দিয়েছিল এবং শেষ পর্যন্ত গণতন্ত্রের বিজয় নিশ্চিত হয়। বর্তমান সময়েও দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আসাদের জীবন ও আদর্শ আমাদের পথপ্রদর্শক হিসেবে কাজ করবে।

যে গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে শহিদ আসাদ নিজের জীবন উৎসর্গ করেছিলেন, তা এখনও পূর্ণতা পায়নি উল্লেখ করে তিনি আরও বলেন, একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আসাদের সেই স্বপ্ন বাস্তবায়ন করা বর্তমান প্রজন্মের অবশ্য কর্তব্য।

মির্জা ফখরুল দেশের সব স্তরের মানুষকে গণতন্ত্র ও জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় দৃঢ়প্রতিজ্ঞ হওয়ার আহ্বান জানান। গণমাধ্যমে পাঠানো বাণীতে তিনি শহিদ আসাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com