August 31, 2026, 3:42 am
সর্বশেষ সংবাদ:
নেপাল-চীনে মৃতের সংখ্যা বেড়ে ৮০০ ৪০০ মাদরাসার অধ্যক্ষ-উপাধ্যক্ষ পদ শূন্য, দেখে নিন তালিকা ছাত্রলীগ পরিচয়ে সোনা ছিনতাই, ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ গ্রেফতার ৩ আবারও ইরানে আমেরিকার হামলা, প্রতিশোধের প্রতিশ্রুতি আইআরজিসির আওয়ামী জামানায় জামায়াত কখনো সংসদ ভবনের আশপাশে গেছে? রাশেদ খানের প্রশ্ন ফোনালাপে ‘বোঝাপড়া’ নিয়ে সংসদে সরকারি ও বিরোধীদলের পাল্টাপাল্টি বক্তব্য সালমান এফ রহমানের পক্ষে লড়তে বিদেশি আইনজীবীর আবেদন গুমের তদন্তে বাহিনীকে চায় না জামায়াত জোট প্রাথমিক বৃত্তির টাকার হার নির্ধারণ, কারা কত টাকা পাবে খারাপ আচরণ-অনুপস্থিতিসহ যেসব কারণে বন্ধ হতে পারে বৃত্তির টাকা

শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার না দিলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়: শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : Wednesday, February 18, 2026
  • 102 Time View

শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার না দিলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, বাজেটে শিক্ষার বরাদ্দ জিডিপির তুলনায় এখনো কম। আগে অগ্রাধিকার ঠিক করতে হবে, তারপর বরাদ্দ বাড়ানোর বিষয়টি নিশ্চিত করতে হবে।

আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর সচিবালয়ে নিজ সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর তিনি এ কথা বলেন।

এ সময় এহছানুল হক মিলন বলেন, অতীতে শিক্ষা খাতকে যথাযথভাবে প্রাধান্য দেওয়া হয়নি। ফলে বাজেটে জিডিপির অনুপাতে বরাদ্দ দুই শতাংশের কাছাকাছি রয়ে গেছে। এটি পাঁচ বা ছয় শতাংশে উন্নীত করা প্রয়োজন।

তিনি আরও বলেন, একটি রাষ্ট্র গঠনের প্রাথমিক পর্যায়ে খাদ্য ও নিরাপত্তা খাতে গুরুত্ব দেওয়া স্বাভাবিক।

যদিও ৫৪ বছর পরও যদি শিক্ষা খাত সর্বোচ্চ অগ্রাধিকার না পায়, তাহলে তা হতাশাজনক। আগে ঠিক করতে হবে আমরা কী চাই। অগ্রাধিকার ঠিক না করলে বাজেট বণ্টনেও কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না। পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় বাংলাদেশের শিক্ষাবাজেট কম।

নেপাল ও শ্রীলঙ্কার চেয়েও কম বরাদ্দের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, বড় জ্ঞানী না হলেও বোঝা যায়, শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানো জরুরি।

কারিকুলাম প্রসঙ্গে নতুন শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশে বিভিন্ন সময়ে পাঠ্যক্রম পরিবর্তন হয়েছে এবং তা নিয়ে আলোচনা-সমালোচনাও হয়েছে। যে কোনো পরিবর্তন বাস্তবতা ও প্রয়োজনের আলোকে হতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com