শিবির সভাপতির সঙ্গে পাকিস্তান জামায়াত নেতার সাক্ষাৎ
Reporter Name
Update Time :
Tuesday, May 12, 2026
49 Time View
শিবির সভাপতির সঙ্গে পাকিস্তান জামায়াত নেতার সাক্ষাৎ
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তান জামায়াতে ইসলামীর আন্তর্জাতিক বিষয়ক সহকারী পরিচালক মাসুদ গাউস আইজাজী। মঙ্গলবার ছাত্রশিবিরের ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, আজ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তান জামায়াতে ইসলামীর আন্তর্জাতিক বিষয়ক সহকারী পরিচালক মাসুদ গাউস আইজাজী। সাক্ষাতকালে তিনি ছাত্রশিবিরের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। শেষে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সংগঠনের পক্ষ থেকে অতিথির হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল...
63
ডেস্ক রিপোর্ট:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তান জামায়াতে ইসলামীর আন্তর্জাতিক বিষয়ক সহকারী পরিচালক মাসুদ গাউস আইজাজী। মঙ্গলবার ছাত্রশিবিরের ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, আজ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তান জামায়াতে ইসলামীর আন্তর্জাতিক বিষয়ক সহকারী পরিচালক মাসুদ গাউস আইজাজী।
সাক্ষাতকালে তিনি ছাত্রশিবিরের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। শেষে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সংগঠনের পক্ষ থেকে অতিথির হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।’