August 28, 2026, 2:39 pm
সর্বশেষ সংবাদ:
অ্যানথ্রপিকের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের পদক্ষেপ বেআইনি: মার্কিন আদালত যাত্রাবাড়ী থানায় রিমান্ডে থাকা আসামির পলায়ন মৌলভীবাজারে রাতে এনসিপির ২ পক্ষের সংর্ঘষ, গ্রেপ্তার ৫ তারেক রহমান বিরোধী দলকে পোষ্য বানানোর চেষ্টা করছেন: সারজিস আলম মৌলভীবাজার সীমান্ত থেকে পিস্তল-গুলিসহ ভারতীয় নাগরিক আটক ‘ভাগ্যিস প্রেমের নাটক করার বয়স নাই’, আইনি নোটিশে ফারিয়ার কটাক্ষ টার্নওভার করে রাজস্ব সুরক্ষা করতে গিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীরা দিশাহারা রোমান্টিক নাটক-সিনেমা নিয়ে নোটিশ: ক্ষুব্ধ তারকারা, সংগঠনগুলোর যৌথ প্রতিবাদ চীন-ভারত কোন পক্ষে, নেপালের মন্ত্রী বললেন ‘বাবার জায়গায় মাকে চাই না’ জ্বালানি সংকট, দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা নিয়ে বিরোধীদের ক্ষোভ

শেখ হাসিনা-কামালের দণ্ড বাড়াতে আপিল করবে প্রসিকিউশন

Reporter Name
  • Update Time : Thursday, November 27, 2025
  • 179 Time View

নিউজ ডেস্ক:
মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের দণ্ড বাড়ানোর জন্য উচ্চ আদালতে আপিল করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত অপরাধে তাদের বিরুদ্ধে ঘোষিত রায়ের পূর্ণাঙ্গ কপি বুধবার প্রকাশের পর আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম সাংবাদিকদের জানান, একাধিক অভিযোগে মৃত্যুদণ্ড দিলেও একটি অভিযোগে দুইজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। এই সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড নিশ্চিত করতে প্রসিকিউশন উচ্চ আদালতে আপিল করবে।

গত ১৭ নভেম্বর গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয়। ক্ষমতাচ্যুত হওয়ার পর এটি শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম রায়।

রায়ে তাদের বিরুদ্ধে আরেক অভিযোগে আমৃত্যু কারাদণ্ডও দেওয়া হয়। একইসঙ্গে দুজনের বাংলাদেশে থাকা সম্পদ জব্দ করে তা জুলাই আন্দোলনের ‘শহীদ ও আহতদের ক্ষতিপূরণ’ হিসেবে প্রদানের নির্দেশ দেন আদালত।

এ মামলায় রাজসাক্ষী হিসেবে থাকা সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনিই মামলার একমাত্র গ্রেফতারকৃত আসামি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com