August 18, 2026, 10:36 am
সর্বশেষ সংবাদ:

শেখ হাসিনা ফিরলে পূর্ণ নিরাপত্তায় বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হবেন

Reporter Name
  • Update Time : Tuesday, August 11, 2026
  • 33 Time View
47

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে যথাযথ নিরাপত্তা প্রদানের পাশাপাশি আইনি লড়াইয়ে সকল সাংবিধানিক অধিকার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করেন যে, আদালত যে রায় দেবেন সরকার তা মেনে চলবে এবং দেশে আর কোনো ফ্যাসিস্ট বা মাফিয়া শাসনামল ফিরে আসতে দেওয়া হবে না।

ক্রিকেটার সাকিব আল হাসানের বিষয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে অপরাধী যে-ই হোক না কেন, তাদের আইনি ও নাগরিক অধিকার ক্ষুণ্ণ করা হবে না। সাকিব দেশে ফিরলে নিরাপত্তা পাবেন এবং তিনি আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তার বিরুদ্ধে ওঠা অভিযোগের মোকাবিলা করতে পারবেন। তবে ব্যক্তিগতভাবে সাকিবের রাজনৈতিক অবস্থানের তীব্র সমালোচনা করে তাকে ‘নষ্ট মানুষ’ হিসেবে আখ্যায়িত করেন ডা. জাহেদ উর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com