July 3, 2026, 10:48 am
সর্বশেষ সংবাদ:
কাবা শরীফ তাওয়াফের ইতিহাস অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে স্পেন জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ পাকিস্তানপন্থীদের মন্ত্রী-এমপি করেছে বিএনপি, ক্ষমা চাইব কেন: গোলাম পরওয়ার রাখাইনে সংঘাত, টেকনাফ সীমান্তে বিজিবির কড়াকড়ি কেপ ভার্দে ম্যাচে কীর্তির সামনে স্কালোনি উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও ডেল্টা অর্থনীতির জন্য ব্লু কার্বন ফাইন্যান্স জরুরি: পরিবেশমন্ত্রী ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক ঢাবি শিক্ষকদের শাস্তি দাবিতে সাদা দলের আলটিমেটাম ফুয়াদকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান ছাত্রদলের মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ

শেষ পর্যন্ত চেষ্টা করব, এই জোট যেনো অটুট থাকে: নাহিদ ইসলাম

Reporter Name
  • Update Time : Thursday, January 15, 2026
  • 92 Time View
105

নিউজ ডেস্ক:
এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা শেষ পর্যন্ত চেষ্টা করবো এই জোট যেনো অটুট থাকে। তবে যদি কারও ভিন্নতা থাকে তবুও আমাদের জোট প্রক্রিয়া এগিয়ে যাবে। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে মগবাজারে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি।
নাহিদ বলেন, এই জোট আসন সমঝোতার জোট হলেও এর একটি রাজনৈতিক গুরুত্ব আছে। একটা আকাঙ্খার জায়গা আছে। এই নির্বাচন প্রতিযোগিতাপূর্ণ হবে। আমাদের যে এজেন্ডাগুলো আছে সংস্কার, দুর্নীতি বিরোধীতা, আধিপত্যবাদ বিরোধীতা, সেই এজেন্ডাগুলো সামনে রেখে একটা ঐক্যবদ্ধ জায়াগা থেকে নির্বাচনে অংশগ্রহণ করবো। সবাই সবাইকে সহযোগিতা করে একটা প্রতিদ্বন্দ্বীতা মূলক নির্বাচন করে আমরা গণতন্ত্রে উত্তরণ করবো, এটা আমাদের সবার প্রতাশা।
তিনি আরও বলেন, যেহেতু খুব অল্প সময়ের মধ্যে জোট প্রক্রিয়াটা হচ্ছে, একটা নতুন দিকে যাচ্ছে, সেহেতু একটা জটিলতা থাকছে। আলোচনার মাধ্যমে সমাধান করছি। ৩০০ আসনে কোনো দলের প্রার্থী না জোটের প্রার্থী হবে । জোটের প্রাথী যে হবে আমরা সবাই তাদের সহযোগিতা করবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com