July 2, 2026, 2:50 pm

সংগৃহীত ৪৭ লাখ টাকা নির্বাচনে ব্যয় করবেন তাসনিম জারা

Reporter Name
  • Update Time : Saturday, January 3, 2026
  • 287 Time View
306

সাধারণ মানুষের কাছ থেকে সংগ্রহ করা প্রায় ৪৭ লাখ টাকা ব্যয় করে নির্বাচনের খরচ চালাবেন ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া তাসনিম জারা। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ত্যাগকারী জারা নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় নির্বাচনের ব্যয় নির্বাহের জন্য অর্থপ্রাপ্তির সম্ভাব্য উৎসর বিবরণীতে এ তথ্য উল্লেখ করেছেন।

হলফনামায় তাসনিম জারা উল্লেখ করেছেন, জনসাধারণ থেকে ‘ক্রাউড ফান্ডিংয়ের’ মাধ্যমে অর্থ সংগ্রহ করেছেন। ওই অর্থের পরিমাণ ৪৬ লাখ ৯৩ হাজার টাকা। এনসিপিতে থাকাকালে তিনি এ অর্থ সংগ্রহ করেছিলেন।

হলফনামার তথ্য অনুসারে, দেশে চাকরি করে বছরে সাত লাখ ১৩ হাজার টাকা আয় করেন তিনি। দেশের বাইরে এ খাত থেকে তাঁর আয় হয় তিন হাজার ২০০ ব্রিটিশ পাউন্ড। হলফনামা অনুযায়ী, জারার অস্থাবর সম্পদের মূল্য ২২ লাখ ৩০ হাজার ১৯০ টাকা।

তাঁর কোনো স্থাবর সম্পদ নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com