August 29, 2026, 10:29 pm
সর্বশেষ সংবাদ:
মাদক-বালুর বিরোধ নিয়ে যুবদল-শ্রমিকদল সংঘর্ষ, আহত ৬ ব্রাহ্মণবাড়িয়ায় মাদরাসাশিক্ষকদের সঙ্গে সাক্ষাৎ করলেন এনসিপি নেতারা কমিটি নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ চাঁদাবাজির প্রতিবাদ করায় নিজদলের কর্মীর হাতে যুবদল নেতা খুন গুমের জন্য এমন আইন আনতে চাই যাতে প্রতিটি ভুক্তভোগী বিচার পাবে বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: ভূমিমন্ত্রী আমাদের ভাবমূর্তি মেধা ধ্বংস করতে মাদক ঢুকিয়ে দেওয়া হচ্ছে: পানিসম্পদ মন্ত্রী কৃত্রিম সংকট সৃষ্টি করে দেশ অস্থিতিশীলের অপচেষ্টা মোকাবিলা করবে বিএনপি রিসোর্টের ঘটনা ছিল আমাকে হত্যার নীল নকশা: মামুনুল হক তৃণমূলের সঙ্গে সরাসরি যোগাযোগের দৃষ্টান্ত বিএনপিই তৈরি করেছে: আলাল

সংসদের সামনে শিক্ষিকার মৃত্যু, আইনশৃঙ্খলা নিয়ে সেলিম উদ্দিনের ক্ষোভ

Reporter Name
  • Update Time : Saturday, August 29, 2026
  • 8 Time View

জাতীয় সংসদ ভবনের মতো অত্যন্ত সুরক্ষিত এবং গুরুত্বপূর্ণ এলাকার সামনে ছিনতাইকারীর কবলে পড়ে এক শিক্ষিকার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন। শনিবার এক বিবৃতিতে তিনি এই ঘটনার নিন্দা জানিয়ে বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি না ঘটলে রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ স্থাপনার কাছে এমন অপরাধমূলক কর্মকাণ্ড চলতে পারে না।

সেলিম উদ্দিন আরও বলেন, ব্যস্ততম এলাকাগুলোতেও যদি সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা না থাকে, তবে জননিরাপত্তা কোথায়? তিনি নাগরিক নিরাপত্তা নিশ্চিত করাকে রাষ্ট্রের প্রাথমিক দায়িত্ব উল্লেখ করে অপরাধীদের কঠোর হাতে দমনের আহ্বান জানান। এছাড়া নিহত শিক্ষিকার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি দ্রুততম সময়ের মধ্যে দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com