সংসদ ভবন এলাকায় নবনিযুক্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রতি শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের শেষ পর্যায়ে অনাকাঙ্ক্ষিত কিছু হট্টগোল দেখা দেয়। ওই ঘটনার সঙ্গে সম্পর্কিত কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ায় স্থানীয় এলাকায় বিভ্রান্তি তৈরি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন এই পরিস্থিতি সম্পর্কে সর্তক করে বলেছেন, সামাজিক মাধ্য়মে ছড়ানো ভিডিও ও অর্ধসত্য তথ্য নিয়ে বিভ্রান্তি ছড়ানোর থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ করেন তিনি। তিনি পরিস্থিতি শান্তিপূর্ণভাবে বিচার করে সত্যবস্তুকে সামনে আনার পরামর্শ দিয়েছেন।