October 26, 2026, 5:52 am
সর্বশেষ সংবাদ:
ভুটানের বিপক্ষে থাকছেন হামজা-ফারহান দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের জয় সিলেটে ২০ শ্রমিকের পরিবার পেল ১০ লাখ টাকা অনুদান এমবাপ্পের জোড়া গোলে তছনছ বার্সার ঘর মির্জাপুরে মহাসড়কের পাশে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ মিথিলার কণ্ঠে নতুন গান ‘ভালোবাসি আমি তোমায় বোঝাবো’ চিকিৎসাসেবা বঞ্চিত পাঁচ লাখ মানুষ ডেন্টাল হাইজিনিস্ট থেকে শিল্পী, ফ্লোরিডায় উদ্যোক্তা হিসেবে এগিয়ে চলেছেন সন্দ্বীপের জাহান রিমা চট্টগ্রাম থেকে পরীমনির জন্য ফুল পাঠালেন কে? জয়ের প্রশ্নে নায়িকার জবাব কোর্তোয়া কেন নেই, দেখে নিন এল ক্লাসিকোয় দুই দলের একাদশ

সকালের মধ্যে ২০ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

Reporter Name
  • Update Time : Thursday, July 9, 2026
  • 100 Time View

গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) মাগরিবের নামাজের পর কোনাবাড়ীতে এ অনুষ্ঠানের আয়োজন করে কোনাবাড়ী থানা ওলামা দল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা ওলামা দলের সভাপতি মো. শিহাব উদ্দিন বিশ্বাস। সঞ্চালনা করেন কোনাবাড়ী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মোহাম্মদ ফরাদ।

প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রীয় অবদানের কথা স্মরণ করে দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনার পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন।

 

বিশেষ অতিথির বক্তব্যে কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেন বলেন, জাতীয়তাবাদী শক্তির ঐক্য আরও সুদৃঢ় করতে দলের নেতাকর্মীদের সাংগঠনিক কার্যক্রম জোরদার করার পাশাপাশি আদর্শ ও মূল্যবোধ ধারণ করে জনগণের পাশে থাকতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোনাবাড়ী থানা বিএনপির সহসভাপতি আবদুল বারেক সরকার, সহসভাপতি রেজাউল করিম মাস্টার, কোনাবাড়ী থানা যুবদলের সদস্য সচিব আজিজুল ইসলাম আজিজ, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম লিটনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com