October 29, 2026, 2:52 am
সর্বশেষ সংবাদ:
পুলিশের বিরুদ্ধে সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ নেতানিয়াহুকে সরাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের ডাক গোলানের গণভোটের রায় না মানলে তারেক রহমানেরও ক্ষমতায় থাকার অধিকার নেই চার জুটির চার রকম প্রেম, তিন নতুন মুখের অভিষেক নভেম্বরে ইন্ডিয়া জোটের সমাবেশ, সমর্থন জানাল ককরোচ পার্টি ১২৬৯ ভবনের মালিককে রাজউকের চূড়ান্ত নোটিশ, নির্দেশনা না মানলে ব্যবস্থা দাঁড়িয়ে গেলেন পঞ্চাশোর্ধ্ব নারী, অথচ বসে থাকলেন তরুণ ও মধ্যবয়সী পুরুষেরা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ছাড়া গত্যন্তর নেই : স্বরাষ্ট্রমন্ত্রী জিনস প্যান্ট ও অন্তর্বাসে পাচারের চেষ্টা, শাহজালালে মিলল ২৪ কোটি টাকার সোনা আরব দলগুলোর চমক, তৈরি হতে পারে নেতানিয়াহুর বিদায়ের পথ

সমালোচনার মুখে এআই দিয়ে ছবি তৈরির নতুন সুবিধা প্রত্যাহার করল মেটা

Reporter Name
  • Update Time : Wednesday, July 15, 2026
  • 93 Time View

গোপনীয়তা নিয়ে তীব্র সমালোচনার মুখে এআই দিয়ে ছবি তৈরির নতুন একটি সুবিধা প্রত্যাহার করে নিয়েছে মেটা। গত সপ্তাহে চালু হওয়া এ সুবিধা কাজে লাগিয়ে ইনস্টাগ্রামের যেকোনো পাবলিক অ্যাকাউন্টে থাকা ছবি ও অন্যান্য আধেয় (কনটেন্ট) ব্যবহার করে নতুন ছবি তৈরি বা সম্পাদনা করা যেত। তবে ব্যবহারকারীদের বিরূপ প্রতিক্রিয়া এবং গোপনীয়তা নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় সুবিধাটি বন্ধ করে দিয়েছে প্রতিষ্ঠানটি।

মেটা সুপারইনটেলিজেন্স ল্যাবসের তৈরি মিউজ ইমেজ নামের এআই মডেলে থাকা সুবিধাটির মাধ্যমে অন্যের ছবি কাজে লাগিয়ে কৃত্রিমভাবে নতুন ছবি তৈরিসহ মূল ছবি সম্পাদনা করতে পারতেন মেটা এআই চ্যাটবট ব্যবহারকারীরা। আর তাই সুবিধাটি চালুর পরপরই ব্যাপক সমালোচনা শুরু হয়। আর তাই হলিউডের অভিনয়শিল্পীদের সংগঠন স্যাগ-আফট্রাসহ বিভিন্ন গোপনীয়তাসংশ্লিষ্ট সংগঠনগুলোও সুবিধাটি চালুর পর বিরোধিতা করে আসছিল।

এক বিবৃতিতে মেটা জানিয়েছে, ব্যবহারকারীদের মতামত বিবেচনা করে সুবিধাটি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যবহারকারীদের প্রতিক্রিয়া থেকে আমরা বুঝতে পেরেছি, সুবিধাটি তাদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। তাই এটি আর চালু রাখা হচ্ছে না।

মেটার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে স্যাগ-আফট্রার একজন মুখপাত্র জানিয়েছেন, অনুমতি ছাড়া কারও ডিজিটাল প্রতিরূপ তৈরির ঝুঁকি এখন সবারই জানা। এমন কোনো সুবিধা চালু রাখা উচিত নয়। এটি বন্ধ করার সিদ্ধান্ত দায়িত্বশীল পদক্ষেপ।

সমালোচনার মুখে সুবিধাটি প্রত্যাহার করা হলেও নিজেদের এআইনির্ভর পরিকল্পনা বাস্তবায়নের কাজ অব্যাহত থাকবে বলে জানিয়েছে মেটা। প্রতিষ্ঠানটির তথ্যমতে, সুবিধাটি শুধু ইনস্টাগ্রামের জন্য তৈরি করা হয়েছিল। ভবিষ্যতে হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও মেসেঞ্জারে আরও এআই সুবিধা যুক্ত করা হবে। পাশাপাশি এআই দিয়ে ভিডিও তৈরির একটি সুবিধাও তৈরি করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com