July 1, 2026, 6:48 am
সর্বশেষ সংবাদ:
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

সরকারকে গালি দিয়ে দুঃখপ্রকাশ করেও সমালোচনার মুখে জামায়াত নেতা

Reporter Name
  • Update Time : Saturday, June 6, 2026
  • 28 Time View
33

নিউজ ডেস্ক:
‘সরকারের জন্মের ঠিক নেই’- এমন মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান। বৃহস্পতিবার (৪ জুন) এই মন্তব্য করার কয়েক ঘণ্টা পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দুঃখ প্রকাশ করে একটি পোস্ট দিয়েছেন তিনি।

পোস্টে হাবিবুর রহমান লিখেন, গতকাল জ্বালানী তেল-গ্যাস ও দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সিলেট মহানগর জামায়াত কর্তৃক আয়োজিত বিক্ষোভ সমাবেশে আমার বক্তব্যে সিলেটী ভাষার একটি শব্দ চয়ন মোটেই ঠিক হয় নাই।

আমার শুভাকাঙ্ক্ষীসহ অনেকেই কষ্ট পেয়েছেন উল্লেখ করে জামায়াত নেতা লিখেন, এ জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

এদিকে দুঃখপ্রকাশ করলেও তাকে ঘিরে তৈরি হওয়া সমালোচনা শেষ হচ্ছে না। তার দুঃখপ্রকাশ করাকে ইতিবাচক হিসেবে দেখলেও রাজনৈতিক মাঠের তার এই বক্তব্যে ক্ষোভ জানিয়েছে সিলেট বিএনপি।

জামায়াত নেতার মন্তব্যের সমালোচনা করে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রতিক্রিয়া জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী।

শুক্রবার এক ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘সিলেট জেলা জামায়াতের আমির হাবিবুর রহমান সাহেব যে ভাষায় সরকারকে আক্রমণ করেছেন, এটা শুধু ন্যক্কারজনকই নয়; তাদের দলের নেতাদের পুরোনো মুখোশ খুলে দিয়েছে।’

এমরান আহমদ আরও বলেন, ‘যদিও তিনি (হাবিবুর) এখন দুঃখ প্রকাশ করেছেন, কিন্তু এই বক্তব্য থেকে তাদের ভেতরে কী পরিমাণ হিংসা এবং প্রতিহিংসা কাজ করছে, তার বাস্তব প্রমাণ পাওয়া যায়। সরকার যদি বেজন্মা হয়, তবে তারাও বেজন্মা। ভাবতে অবাক লাগে একটি দলের জেলা আমির এই ধরনের বক্তব্য কীভাবে দিতে পারেন?’

শুধু তিনি নন, ইদানীং তাদের প্রত্যেক নেতার মুখের ভাষা শুনলে গা শিউরে ওঠে জানিয়ে সংসদ সদস্য এমরান আহমদ অভিযোগ করে বলেন, ‘একজন তো মাননীয় প্রধানমন্ত্রীর মৃত্যু পর্যন্ত কামনা করেছেন এবং তাদের আমির সারাজীবন বেঁচে থাকার গ্যারান্টি দিয়েছেন।’

জামায়াতের রাজনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়ে এই সংসদ সদস্য বলেন, ‘তাদের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। আমাদের দ্বিধাদ্বন্দ্বের দুর্বলতা খুঁজে সেখান থেকে ফায়দা লুটের চেষ্টায় তারা লিপ্ত। প্রয়োজনে তাদেরকে সামাজিক এবং রাজনৈতিকভাবে বয়কট করুন।’

এদিকে ভাইরাল হওয়া ভিডিওতে মাওলানা হাবিবুর রহমানকে বলতে শোনা যায়, ‘যার জন্মের ঠিক থাকে না, তাকে আমরা কী বলি, বলেন কী বলি, যার জন্মের ঠিক থাকে তাকে আমরা বলি ফুঙ্গা। সুতরাং এই সরকারের জন্মের ঠিক নাই। এই সরকার জনগণের ভোটে পাস করে নাই। এই সরকার পাস করেছে ইঞ্জিনিয়ারিং ভোটে-বলেন কথাটা ঠিক কি না।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com