October 26, 2026, 5:09 am
সর্বশেষ সংবাদ:

সাবেক ছাত্রলীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার

Reporter Name
  • Update Time : Tuesday, July 14, 2026
  • 97 Time View

মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মুন্সীগঞ্জ জেলা নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৩ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে রশুনিয়া ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

সিরাজদিখান থানার ওসি মো. আলমগীর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার আবু সাঈদ সিরাজদিখান উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি ওই ইউনিয়নের রশুনিযা গ্রামের বাসিন্দা এবং মৃত বোরহান উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকাল ৫টার দিকে সিরাজদিখান থানা পুলিশের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com