October 7, 2026, 8:37 pm
সর্বশেষ সংবাদ:
ঢাকার ডিসিকে জামায়াতের চিঠি, লংমার্চে সহযোগিতা কামনা শেয়ারবাজারে ‘অবাঞ্ছিত’ সালমান বেক্সিমকোর পর্ষদ থেকেও বাদ নির্বাচন হয়েছে, সংস্কার ও বিচার এখনো বাকি: মাহফুজ আলম গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম ডিসেম্বরে শুরু হবে বছরব্যাপী পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী দুই বছর পর পায়রা বন্দরে চীনের জাহাজ, যুক্ত হলো ৫টি আধুনিক ক্রেন জ্বালানি তেলের দাম বাড়ার ধাক্কায় আবারো ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি ছাত্রদল প্রকাশ্যে রক্ত দিয়েছে বলেই তাদের কেউ ‘সুপ্ত’-‘গুপ্ত’ বলতে পারে না: রিজভী পানির হিস্যায় ভারতকে এক চুলও ছাড় দেবো না: নাহিদ ইসলাম বৈদেশিক ঋণের অর্থ সংরক্ষণে এফসি হিসাব খোলার সুযোগ

সার্ককে পুনরুজ্জীবিত করতে বাংলাদেশ সক্রিয় ভূমিকা রাখবে

Reporter Name
  • Update Time : Monday, August 17, 2026
  • 63 Time View

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে পুনরায় কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ বিশেষ উদ্যোগ গ্রহণ করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদায়ী সার্ক মহাসচিব মো. গোলাম সারওয়ারের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। প্রতিমন্ত্রী জানান, আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে বাংলাদেশ বর্তমানে নতুন করে সক্রিয় ভূমিকা পালনের পরিকল্পনা করছে।

সাক্ষাতের সময় বিদায়ী মহাসচিব সার্কের চলমান কার্যক্রম এবং বিভিন্ন চ্যালেঞ্জের বিষয়ে প্রতিমন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন। তিনি জানান, সংস্থার নিয়মিত কর্মসূচিগুলো অব্যাহত রয়েছে এবং ২০২৬ সালের শেষ নাগাদ সার্ক ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশের প্রস্তুতি চলছে। জবাবে শামা ওবায়েদ ইসলাম রাজনৈতিক ও সাংস্কৃতিক সম্পৃক্ততা বৃদ্ধির পাশাপাশি অংশীজনদের অংশগ্রহণ বাড়াতে গুরুত্বারোপ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিদায়ী মহাসচিবের সফল কর্মকাল ও তার উত্তরসূরির দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে। দুই পক্ষই দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক স্থিতিশীলতা ও সহযোগিতার ধারা বজায় রাখতে নতুন করে রাজনৈতিক মনোযোগ দেওয়ার বিষয়ে ঐকমত্য পোষণ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com