October 24, 2026, 9:50 pm
সর্বশেষ সংবাদ:
সাফিয়া সাথীর সফল ফ্যাশন ডিজাইনার ও উদ্যোক্তা হয়ে ওঠার গল্প | লিগ্যাসি উইথ এমআরএইচ | পর্ব–১১ মামলা হলে আমাকেই যেন প্রধান আসামি করা হয়: রুমিন ফারহানা সিডনিতে কাল চালু হচ্ছে নতুন দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর ম্যাক্স-বিএসপিএ বর্ষসেরা ক্রীড়া সাংবাদিক রাহেনুর হাড় মজবুত করতে যে তিন ধরনের পুষ্টি জরুরি বিগত সরকারের অবহেলায় ঢাকা-৯ আসনে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি: প্রতিমন্ত্রী হাবিব অবশেষে রেলের লাগেজ ভ্যানে যাত্রী বহনের পরিকল্পনা দেশে প্রথমবারের মতো সিরাজগঞ্জে ‘চর উৎসব’ কানাডায় অভিবাসন জালিয়াতির অভিযোগে পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে মামলা, একজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা খাওয়ার সময় অস্বাভাবিক ঘাম হয় কেন?

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট

Reporter Name
  • Update Time : Thursday, August 27, 2026
  • 82 Time View

চলতি বছরের শেষ নাগাদ স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণের পরিকল্পনা হাতে নিয়েছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন জানিয়েছেন, সেপ্টেম্বরের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণার লক্ষ্য রয়েছে কমিশনের, তবে পরিস্থিতি বিবেচনায় তা অক্টোবর পর্যন্ত গড়াতে পারে। বৃহস্পতিবার রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর তিনি এই পরিকল্পনার কথা জানান।

নির্বাচনী কর্মপরিকল্পনার বিষয়ে সিইসি জানান, আগামী নভেম্বরে শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষা রয়েছে। পরীক্ষাগুলো যেন সেই সময়ে না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে। পরীক্ষার সময়সূচি এবং শারদীয় দুর্গোৎসবের মতো বিষয়গুলোকে মাথায় রেখেই নির্বাচনের তারিখ নির্ধারণ করা হচ্ছে। এছাড়া আগামী বছরের শুরুতে এসএসসি পরীক্ষার সূচিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

রাষ্ট্রপতির সঙ্গে প্রায় ৪০ মিনিটের আলোচনায় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে এবং সুষ্ঠু নির্বাচনের জন্য রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা চেয়েছেন সিইসি। এদিকে, স্থানীয় সরকারের পাশাপাশি ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনের প্রস্তুতিও প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। খুব দ্রুতই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক করে নির্বাচনের সার্বিক নিরাপত্তাসহ অন্যান্য প্রয়োজনীয় পদক্ষেপ নিশ্চিত করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com