October 25, 2026, 8:16 pm
সর্বশেষ সংবাদ:
সোশ্যাল মিডিয়ায় দাদিমা ইনফ্লুয়েন্সারদের কাণ্ডেই মজেছে তরুণেরা, কারও কারও ফলোয়ার কোটি ছাড়িয়েছে এ সরকার অবৈধ, জনগণের ৭০ শতাংশ রায়কে অবমাননা করেছে তারা: নাহিদ ইসলাম ১ নভেম্বর খুলছে সেন্ট মার্টিন, লাগবে ফি চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন চারটি পাঠ্যবইয়ের অনুমোদন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা অস্বাস্থ্যকর খাবার চেনাতে মোড়কে সতর্কবার্তা, দেশে প্রথম প্রচারণা শুরু বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের নাম হতে পারে ‘অর্ণব’ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে যা যা করা প্রয়োজন, সবই করছে বিএনপি: নাহিদ জন্মদিনে শিউলি ফুলের থিম,পরীমণি মানেই অন্যরকম আকর্ষণ ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্তি নিয়ে সুখবর দিলেন সংসদ সদস্য টিপু

স্বজনদের সঙ্গে যোগাযোগে কারাগারে বন্দিদের জন্য চালু হলো ইন্টারকম সেবা

Reporter Name
  • Update Time : Friday, March 6, 2026
  • 213 Time View

ন্দিদের সঙ্গে স্বজনদের যোগাযোগ সহজ করতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে চালু করা হয়েছে ওয়ান-টু-ওয়ান ইন্টারকম টেলিফোন ব্যবস্থা। এর ফলে এখন বন্দিরা কোলাহলমুক্ত পরিবেশে ইন্টারকমের মাধ্যমে স্বজনদের সঙ্গে নির্বিঘ্নে কথা বলতে পারবেন। নতুন ব্যবস্থাটি চালু হওয়ায় কারাবন্দি ও তাদের পরিবার উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার বিকেলে সেবাটির উদ্বোধন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। প্রকল্পটির অর্থায়ন করেছে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন নামে একটি এনজিও।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, আগে দেখা করতে আসা স্বজনদের ভিড় ও শব্দের কারণে অনেক সময় কথা বলা সম্ভব হতো না। এখন ইন্টারকম ব্যবস্থায় ১৬টি করে দুই প্রান্তে মোট ৩২টি টার্মিনাল চালু করা হয়েছে, যার মাধ্যমে বন্দিরা ২০–৩০ মিনিট ধরে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জানান, কারাগারে ধারণক্ষমতার চেয়ে বেশি বন্দি থাকায় সরাসরি যোগাযোগে সমস্যা হতো। নতুন ব্যবস্থা চালুর ফলে বন্দি ও তাদের পরিবার আরও স্বাচ্ছন্দ্যে যোগাযোগ করতে পারবেন এবং মানবিক সুবিধা বৃদ্ধি পাবে।

কারা কর্তৃপক্ষ আশা করছে, ইন্টারকম সেবার মাধ্যমে বন্দি ও স্বজনদের মধ্যে যোগাযোগ সহজ হবে এবং কারাগার পরিদর্শনে আসা পরিবারের সদস্যদের ভোগান্তি কম

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com