August 27, 2026, 6:00 pm
সর্বশেষ সংবাদ:
বিদ্যুৎ নিয়ে দুষ্টু লোকেরা বলে, ‌‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট সংসদে প্রধানমন্ত্রীর পাশের আসন পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী ‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারিনি’ স্বরাষ্ট্রমন্ত্রী নিজেকে কী মনে করেন? তার ছাত্র হিসেবে সংসদে আসিনি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল ১৭ বছরের জঞ্জাল মুক্ত করতে সময় লাগবে: নজরুল ইসলাম খান আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি: পররাষ্ট্রমন্ত্রী মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল

Reporter Name
  • Update Time : Thursday, August 27, 2026
  • 5 Time View

জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর করা একটি প্রশ্ন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের মন্তব্যের জেরে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ অধিবেশন। মন্ত্রী প্রশ্নটিকে ‘পল্টনের বক্তৃতা’ হিসেবে অভিহিত করলে বিরোধী দলের সদস্যরা তীব্র প্রতিবাদ জানান। এ সময় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ সংসদীয় শিষ্টাচার বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, গণতন্ত্র চর্চায় পরমতসহিষ্ণুতা জরুরি এবং বর্তমান সরকারের আমলে বিরোধীরা সরকারের সমালোচনা করার পূর্ণ সুযোগ পাচ্ছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী তার অবস্থানে অটল থেকে দাবি করেন, যেকোনো অভিযোগের ক্ষেত্রে সুনির্দিষ্ট তথ্য বা নথিপত্র থাকা প্রয়োজন, কেবল অস্পষ্ট বা ‘হাওয়াই’ অভিযোগের কোনো ভিত্তি নেই। তিনি বিরোধী দলের সদস্যদের বাধার মুখেও কথা বলার সুযোগ দাবি করেন। পাল্টা জবাবে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান মন্ত্রীর বাচনভঙ্গি ও আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন যে, স্বরাষ্ট্রমন্ত্রী শুরু থেকেই সংসদের ভেতর তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলছেন এবং তার এই আপত্তিকর মন্তব্যগুলো সংসদীয় কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ করার দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com