October 24, 2026, 9:48 pm
সর্বশেষ সংবাদ:
সাফিয়া সাথীর সফল ফ্যাশন ডিজাইনার ও উদ্যোক্তা হয়ে ওঠার গল্প | লিগ্যাসি উইথ এমআরএইচ | পর্ব–১১ মামলা হলে আমাকেই যেন প্রধান আসামি করা হয়: রুমিন ফারহানা সিডনিতে কাল চালু হচ্ছে নতুন দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর ম্যাক্স-বিএসপিএ বর্ষসেরা ক্রীড়া সাংবাদিক রাহেনুর হাড় মজবুত করতে যে তিন ধরনের পুষ্টি জরুরি বিগত সরকারের অবহেলায় ঢাকা-৯ আসনে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি: প্রতিমন্ত্রী হাবিব অবশেষে রেলের লাগেজ ভ্যানে যাত্রী বহনের পরিকল্পনা দেশে প্রথমবারের মতো সিরাজগঞ্জে ‘চর উৎসব’ কানাডায় অভিবাসন জালিয়াতির অভিযোগে পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে মামলা, একজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা খাওয়ার সময় অস্বাভাবিক ঘাম হয় কেন?

স্বরাষ্ট্রমন্ত্রী নিজেকে কী মনে করেন? তার ছাত্র হিসেবে সংসদে আসিনি

Reporter Name
  • Update Time : Thursday, August 27, 2026
  • 65 Time View

জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবারের সংসদীয় অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, মন্ত্রীর অশোভন ও তুচ্ছতাচ্ছিল্যপূর্ণ আচরণ সংসদীয় শিষ্টাচারের পরিপন্থী। একইসঙ্গে তিনি মন্ত্রীর বিতর্কিত বক্তব্য সংসদীয় কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার এবং তাকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি তোলেন।

ঘটনার সূত্রপাত হয় কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর একটি প্রশ্নকে কেন্দ্র করে। মন্ত্রীর প্রতিক্রিয়ায় সংসদ উত্তপ্ত হয়ে ওঠে, যেখানে তিনি সংসদীয় প্রশ্নের ধরন নিয়ে কটাক্ষ করেন। এর প্রেক্ষিতে ডা. শফিকুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, সংসদ সদস্যদের প্রতি শিক্ষকের মতো আচরণ করার কোনো অধিকার মন্ত্রীর নেই। তিনি এই আচরণকে ফ্যাসিবাদী মানসিকতার বহিঃপ্রকাশ হিসেবে অভিহিত করে কঠোর সমালোচনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com