August 26, 2026, 10:47 am
সর্বশেষ সংবাদ:
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুটান সফরের আমন্ত্রণ রাজার যুক্তরাষ্ট্রের কাছে মাথানত করবে না কিউবা: প্রেসিডেন্ট দিয়াজ-কানেল আগামী শিক্ষাক্রমে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলা: ক্রীড়া প্রতিমন্ত্রী যে শর্তে সৌদি আরবের পারমাণবিক কর্মসূচিতে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র আগামীর বিশ্ব হবে এআইয়ের লড়াই: এরশাদ উল্লাহ স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নগরে অসহায়দের মাঝে চাল বিতরণ টেকনোক্র্যট কোটায় দ্বৈত নাগরিকত্বধারীর প্রতিমন্ত্রী নিয়োগ অসাংবিধানিক: টিআইবি কঙ্গনার ‘বিকিনি’ মন্তব্য: এবার কৃতির পোশাক বিতর্কে জড়ালেন রাহুল গান্ধী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যৌথসভা দুপুরে মিরপুরে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ৪৫

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নগরে অসহায়দের মাঝে চাল বিতরণ

Reporter Name
  • Update Time : Wednesday, August 26, 2026
  • 4 Time View

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম নগরীর ৪৩ নম্বর আমিন শিল্পাঞ্চল ওয়ার্ডে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের নেওয়া এই মহতী উদ্যোগের অংশ হিসেবে মঙ্গলবার আয়োজিত অনুষ্ঠানে খাদ্যসামগ্রী ও উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাধারণ মানুষের কল্যাণে কাজ করা রাজনৈতিক দলগুলোর অন্যতম দায়িত্ব। স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠার সময় থেকেই মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রেখেছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে জানান নেতারা। দলটির শীর্ষ নেতৃবৃন্দের নির্দেশনায় আগামী দিনেও দুস্থদের পাশে দাঁড়ানোর দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তারা।

ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খাজা স্বপনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মামুন খন্দকারের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে মহানগর ও থানা পর্যায়ের স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সবশেষে উপস্থিত অসহায় পরিবারের মাঝে চাল ও প্রয়োজনীয় উপহার সামগ্রী বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com