August 25, 2026, 10:30 pm
সর্বশেষ সংবাদ:
ইরান তাদের সামরিক বাহিনীর বড় একটি অংশকে বেতন দিতে পারছে না, দাবি ট্রাম্পের ডাকসুর উদ্যোগে প্রকাশ পেল সাহিত্য পত্রিকা চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ হঠাৎ মস্কোতে নামল মার্কিন সামরিক বিমান, কিছুই জানে না বলছে ক্রেমলিন গোয়াল ঘরে এসি রুম, দেওয়া হয় ইমো হ্যাকিং প্রশিক্ষণ খোয়াই নদীর ভাঙা বাঁধ ১৫ দিনের মধ্যে সংস্কার করার নির্দেশ আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু, জানালেন ইসি রহমানেল মাছউদ দরিদ্র হাজং পরিবারকে নতুন ঘর দিলেন ডেপুটি স্পিকার জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ পাচ্ছেন ডিপ্লোমা প্রকৌশলীরা

হঠাৎ মস্কোতে নামল মার্কিন সামরিক বিমান, কিছুই জানে না বলছে ক্রেমলিন

Reporter Name
  • Update Time : Tuesday, August 25, 2026
  • 26 Time View

রাশিয়ার রাজধানী মস্কোর ভনুকোভো আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন সামরিক বাহিনীর একটি শক্তিশালী বোয়িং সি-১৭ গ্লোবমাস্টার পরিবহন বিমান অবতরণ করেছে।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর ফ্লাইট ট্র্যাকিং ডেটা বলছে, মঙ্গলবার (২৫ আগস্ট) গ্রিনিচ মান সময় সকাল ৭টার দিকে বিমানটি মস্কোতে পৌঁছায়।

মার্কিন নিবন্ধিত ‘০৭-৭১৮১’ টেল নম্বরের এই বিশাল সামরিক বিমানটি লাটভিয়ার রাজধানী রিগা থেকে সরাসরি উড়ে এসে মস্কোতে অবতরণ করে।

ফ্লাইট ট্র্যাকিং ডেটা থেকে জানা যায়, বিমানটি আগে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কাছে অবস্থিত ক্যাম্প স্প্রিংস সামরিক ঘাঁটি থেকে লাটভিয়ার রিগায় গিয়ে পৌঁছেছিল। তবে রহস্যময় এই বিমানে কোনো ধরনের মালামাল নাকি যাত্রী পরিবহন করা হচ্ছিল, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

অন্যদিকে, রাশিয়ার সরকারি বাসভবন ক্রেমলিন থেকে জানানো হয়েছে যে মস্কোর মাটিতে অবতরণ করা মার্কিন এই বিমানের বিষয়ে তাদের কাছে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য নেই।

চলতি বছরে ইউরোপ থেকে সরাসরি রাশিয়ায় আমেরিকান নিবন্ধিত কোনো বিমানের এটি দ্বিতীয় ফ্লাইট। এর আগে গত জানুয়ারি মাসে মার্কিন বিশেষ প্রতিনিধি স্টিভেন উইটকফ এবং জ্যারেড কুশনার ইউক্রেন সংকট নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করতে একটি বিমানে মস্কো সফর করেছিলেন।

মধ্যপ্রাচ্যে ইরান সংঘাতের কারণে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ইউক্রেন বিষয়ক শান্তির আলোচনা বর্তমানে অনেকটাই স্তব্ধ হয়ে আছে। কুশনার ও উইটকফের নতুন কোনো মস্কো সফরের বিষয়ে কোনো তথ্য নির্ধারিত নেই বলে গত সপ্তাহেও ক্রেমলিন জানিয়েছিল।

এই পরিস্থিতিতে কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই মার্কিন সামরিক বিমানের মস্কোতে উপস্থিতি নতুন কৌতূহল সৃষ্টি করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com