August 18, 2026, 7:38 am
সর্বশেষ সংবাদ:
সৌরবিদ্যুৎ সরঞ্জাম আমদানিতে শুল্ক-কর সুবিধা নিশ্চিত করার নির্দেশ র‍্যাংকিং নয়, শিক্ষার্থীর সাফল্যই বিশ্ববিদ্যালয়ের আসল মাপকাঠি বন্যার নির্ভুল পূর্বাভাস দিতে ঢাবিতে গবেষণা প্রকল্প উদ্বোধন প্রবাসীদের নথি সত্যায়নে অভিন্ন নির্দেশনা জারির বিষয়ে হাইকোর্টের রুল বাংলাদেশকে উচ্চশিক্ষার হাব করতে কাজ করছে ইউজিসি মার্জিন ঋণে নতুন নিয়ম, ৫০ শতাংশ ইক্যুইটি বাধ্যতামূলক বন্যার ধাক্কা সামলে বোরো সংগ্রহে স্বস্তি ঋণের জন্য চাপ-মারধরের মামলায় সালমান এফ রহমানকে গ্রেফতার দেখালেন আদালত চট্টগ্রামে ২৬ আগস্ট জশনে জুলুস, নেতৃত্ব দেবেন আল্লামা সাবির শাহ হাটহাজারীতে যুবককে গুলি করে পালালো দুর্বৃত্তরা

হরমুজ প্রণালি ইস্যু নিয়ে ইরান-ওমানের আলোচনা চূড়ান্ত পর্যায়ে: কাতার

Reporter Name
  • Update Time : Tuesday, August 11, 2026
  • 36 Time View
62

আন্তর্জাতিক ডেস্ক:
হরমুজ প্রণালি খুলে দেয়ার বিষয়ে ওমান ও ইরানের মধ্যে চলমান আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে কাতার।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেছেন, এই আলোচনা এখন একটি ‘সঙ্কটময় পর্যায়ে’ রয়েছে এবং দোহা এই অঞ্চলে উত্তেজনা প্রশমনের সব ধরনের প্রচেষ্টাকে সমর্থন করছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মাজেদ আল-আনসারি বলেন, ‘মধ্যস্থতাকারী হিসেবে আমরা যত দ্রুত সম্ভব হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়ার পক্ষে। যেকোনো ধরনের বিলম্ব আমাদের জন্য স্বস্তিদায়ক নয়।’

সংবাদ সম্মেলনে তিনি আরও উল্লেখ করেন, হরমুজ প্রণালির পরিস্থিতি যুদ্ধ-পূর্ব অবস্থায় ফিরিয়ে আনা এবং সেখানে জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার বিষয়ে উপসাগরীয় দেশগুলোর একটি ঐক্যবদ্ধ দাবি রয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই জলপথটি যেন কখনোই ‘রাজনৈতিক ব্ল্যাকমেইলের হাতিয়ার’ হিসেবে ব্যবহার করা না হয়, যেমনটি এই সংকটের সময় ঘটেছে।

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানকে নিয়ে হওয়া চুক্তি সম্পর্কে জানতে চাইলে আল-আনসারি জানান, নিরাপত্তা ও প্রতিরক্ষা জোরদার করে এমন যেকোনো আঞ্চলিক সহযোগিতাকে কাতার স্বাগত জানায়। সহযোগিতা ও প্রতিবেশীসুলভ সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠা যেকোনো প্রতিরক্ষা কাঠামোকে দোহা ইতিবাচকভাবে দেখে বলেও জানান তিনি।গাজার পরিস্থিতি প্রসঙ্গে মাজেদ আল-আনসারি বলেন, ‘হামাসের সাম্প্রতিক ঘোষণার মাধ্যমে অগ্রগতি হয়েছে এবং এখন পরিস্থিতির দায়িত্ব ইসরাইলি পক্ষের ওপর বর্তায়।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com