July 1, 2026, 8:49 pm
সর্বশেষ সংবাদ:
‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’ গণভোটের রায় না মানায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির গণভোটের রায় না মানায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির চীনের ‘টু প্লাস টু’ ও করিডর প্রস্তাব বিবেচনা করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার ঢাকা থেকে সারা দেশের এইচএসসি পরীক্ষা মনিটরিং করা যাবে পরবর্তী সেনাপ্রধান কে? আলোচনায় চার লেফটেন্যান্ট জেনারেল সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে হত্যার হুমকি, ‘পোষ্যদের’ শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি ইরানের ধর্মের নামে সন্ত্রাসবাদ বাংলাদেশ সমর্থন করে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয়:জামায়াত আমির রেজাল্ট খারাপ করলে শিক্ষার্থীরা পরীক্ষার খাতাও চেক করতে পারবে: শিক্ষামন্ত্রী

হাইকোর্টে আইভীর জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন

Reporter Name
  • Update Time : Tuesday, May 12, 2026
  • 54 Time View
67

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা দুটি হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

সোমবার (১১ মে) আপিল বিভাগের চেম্বার জজ আদালতের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়।

এর আগে, গত ৩০ এপ্রিল সিদ্ধিরগঞ্জ থানার দুটি মামলায় আইভীকে জামিন দেন হাইকোর্ট। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

মেয়র আইভীর পক্ষের উকিল অ্যাডভোকেট আওলাদ কালের কণ্ঠকে জানান, রাষ্ট্রপক্ষ সিদ্ধিরগঞ্জের দুইটি মামলার জামিন স্থগিত চেয়ে আবেদন করেছে। কিন্তু কোর্ট এ বিষয়ে কোনো আদেশ দেয়নি।
প্রসঙ্গত, ২০২৫ সালের ৯ মে ভোররাত ৩টার দিকে নগরীর দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়। পরে বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

এ অবস্থায় সিদ্ধিরগঞ্জ থানায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর ও ২০২৫ সালের ৩০ জুন দায়ের করা দুটি হত্যা মামলায় আইভীকে গ্রেপ্তার দেখাতে আবেদন করে পুলিশ।
এর মধ্যে একটি মামলায় ২ মার্চ এবং অপর মামলায় ১২ এপ্রিল নারায়ণগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। পরে গত ১০ মে হত্যা সহ বিভিন্ন অভিযোগে দায়ের করা ১০ মামলায় সাবেক মেয়র আইভীর জামিন বহাল রাখেন আপিল বিভাগ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com