October 26, 2026, 2:58 pm
সর্বশেষ সংবাদ:
দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: প্রধানমন্ত্রী মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান তিন ফাঁদে গভীর সংকটে অর্থনীতি, পরিত্রাণের পথ কী বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগের উদ্যোগ জাপানের নিলামের ফাঁকে জেনে নিন ডি–থ্রি কী এবং কেন বিগ ব্যাশে দল পেলেন মোস্তাফিজ ডি থ্রি ট্রফির নিলামে সবচেয়ে দামি তানজিদ, দেড় কোটির ঘরে মেহেদী-শান্ত কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ ৮৫ শতাংশ সম্পন্ন, জুলাইয়ে চালু আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ভারতে প্রবেশ প্রায় বন্ধ, শেরপুর সীমান্তে আটকে পড়া হাতিগুলোর কী হবে?

হাদির গুলির অংশ বের করা না হলে অবনতির শঙ্কা: ইনকিলাব মঞ্চ

Reporter Name
  • Update Time : Wednesday, December 17, 2025
  • 299 Time View

নিউজ ডেস্ক:
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির দ্রুত আরেকটি অস্ত্রোপচার প্রয়োজন। মস্তিষ্ক থেকে গুলির অংশ বের করা জরুরি। সেটা সম্ভব না হলে অবস্থার আরও অবনতির শঙ্কা আছে। কিন্তু তার শরীর এখনও সেই অস্ত্রোপচারের জন্য প্রস্তুত না।

হাসপাতাল ও তার চিকিৎসায় দেখভালের জন্য যুক্তদের সাথে কথা বলে এই তথ্য জানা গেছে। এর মধ্যে একাধিক মাধ্যম থেকে জানা যাচ্ছে, উন্নত চিকিৎসার জন্য হাদিকে যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রে নেয়ার কথা চলছে। তবে এ মুহূর্তে সেটা তার জন্য আরও ঝুঁকিপূর্ণ হতে পারে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালেই তার পূর্ণাঙ্গ ও যথোপযুক্ত চিকিৎসা সম্ভব।
আরও জানা গেছে, হাদির মস্তিষ্ক ছাড়া অন্য অঙ্গ সক্রিয় রয়েছে। আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা ও পরিবারের সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে, একইসাথে বিষয়টি তার শরীরের ওপর-ও নির্ভরশীল।

প্রসঙ্গত, গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন হাদি। তাৎক্ষণিক তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে অস্ত্রোপাচার শেষে উন্নত চিকিৎসার জন্য রাতে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে কয়েকদিন চিকিৎসার পর গত সোমবার (১৫ ডিসেম্বর) এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। অন্তর্বর্তী সরকার তার চিকিৎসার পুরো ব্যয় বহন করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com