বাংলাদেশে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। গত চব্বিশ ঘণ্টায় দেশজুড়ে হামে আক্রান্ত হয়ে নতুন করে পাঁচজন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৩২ জন শিশু।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, আক্রান্তের এই উচ্চ হার জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। শিশুদের সুরক্ষায় টিকাদান কর্মসূচি জোরদার করার পাশাপাশি আক্রান্ত শিশুদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা।